Home » সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন উইংস কাবাব

সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন উইংস কাবাব

সময় কলকাতা ডেস্ক, ১২ জুনঃ সন্ধ্যার টিফিনে পরিবারের খুদে সদস্যকে চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন উইংস কাবাব। কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন উইংস কাবাব। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? বাড়ির ছোট থেকে বড়ো, সবাই একেবারে চেটেপুটে খাবে চিকেন উইংস কাবাব। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের মুইঠ্যা

উপকরণ
চিকেন উইংস- ৩০০
জল ঝরানো দই-আধ কাপ
ক্রিম-১ টেবিল চামচ
আদা কুচি-১ টেবিল চামচ
রসুন কুচি-১টেবিল চামচ
লেবুর রস-১ টেবিল চামচ


হলুদ: আধ চা চামচ
কাজু বাদাম বাটা-১ টেবিল চামচ
গরম মশলা-১ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন- স্বাদমত


রন্ধন প্রণালী
প্রথমেই একটি বড় পাত্রে দই, ক্রিম, আদা, রসুন বাটা এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে একে একে হলুদ, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো এবং নুন দিয়ে দিন। এবার ভাল করে ওই মিশ্রণের মধ্যে মুরগির উইংসগুলি দিয়ে মশলা মিশিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করুন। তেলের মধ্যে মশলা মাখানো চিকেন উইংসগুলি দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ভেজে নিন। সোনালি রং হয়ে এলে এবং মাংস সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন চিকেন উইংস কাবাব।

About Post Author