সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ দোড়গোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। ভোট আবহেই বারবার শাসক-বিরোধী অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে আসছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই পরিস্থিতিতে এবার এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীর নাম কুতুবউদ্দিন আলী মোল্লা। সোমবার ভাঙড় ২ বিডিও অফিসে আরাবুল ইসলামের ডাকে নমিনেশন ফাইল জমা দেওয়ার সময় গিয়েছিলেন কুতুবউদ্দিন আলী মোল্লা। অভিযোগ, বাড়ি ফেরার পরেই তার বাড়ির উপর হামলা চলে। ইট বৃষ্টি ও বোমাবাজি চলে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় বোমার সুতলি। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেন নিজেরাই বোমা বাজি করে আইএসএফের উপর দোষ চাপাচ্ছেন।

প্রসঙ্গত,পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করছে রাজ্য নির্বাচন কমিশন। এই ঘোষণার পরেই রাজ্যে চিঠি পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। জানাল, ভোটের সময়ে নজরদারি চালাতে রাজ্যে আসবে তারা। রাজ্যজুড়ে মনোনয়ন সংক্রান্ত অশান্তির আবহে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত ভোট করতে হবে এবং মনোনয়নকে ঘিরে যাতে রাজ্যে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে,রাজ্যপাল নিযুক্ত ১৪ উপাচার্যের বেতন এবং ভাতা বন্ধের নির্দেশ ব্রাত্যর
এদিকে রাজীব সিনহাও রাজ্যপালকে জানিয়েছেন, শান্তিপূর্ণ মনোনয়ন ও ভোটের নিরাপত্তা নিয়ে সবরকম পদক্ষেপ করছে কমিশন। পাশাপাশি, জানিয়েছে, ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার জন্য হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে তারা। এসবের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মানবাধিকার জানিয়েছে, তারা নজরদারি চালাবে আসন্ন পঞ্চায়েত ভোটে। অর্থাৎ কোথাও কোনও অশান্তি হলে তারা নিজেদের উদ্যোগে রিপোর্ট তৈরি করবে এবং পরবর্তীকালে তা দেখিয়ে রাজ্যের কাছে জবাবদিহিও চাইতে পারে তারা।

উল্লেখ্য,শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন প্রার্থীরা। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও গোষ্ঠীকোন্দল আবার কোথাও শাসক বিরোধী লড়াই, প্রতিনিয়ত অশান্তির খবর মিলেছে। ইতিমধ্যেই সেই অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা করতে চলেছে কমিশন। সূত্রের খবর, সোমবার থেকেই নির্বাচন কমিশন নতুন নিয়ম বলবৎ করতে চলেছে। এই মর্মে রবিবার রাতেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হবে বলেও কমিশন সূত্রের খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি