Home » পুরীর জগন্নাথ মন্দিরে ড্রোন ওড়ানো যাবে না, নিষেধাজ্ঞা জারি পুরী পুলিশের

পুরীর জগন্নাথ মন্দিরে ড্রোন ওড়ানো যাবে না, নিষেধাজ্ঞা জারি পুরী পুলিশের

সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই এবার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। সোমবার থেকেই এই নির্দেশিকা জারি করেছে পুরী পুলিশ। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ১ জুলাই পর্যন্ত। পুরী পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মন্দির চত্বরে ড্রোন ওড়ালে কড়া পদক্ষেপ করা হবে। আগামী ২০ জুন মঙ্গলবার রথযাত্রা। তার আগে পুরীতে চলছে রথযাত্রা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রসঙ্গত, রথের আগে পুরীর জগন্নাথ মন্দির চত্বরকে ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ড্রোন নিয়ম-২০২১ অনুয়ায়ী, মন্দির চত্বরে কোনও গ্যাজেট ওড়ানোর অনুমতি নেই। ডিজিসিএ-র বৈধ ইউআইএন নম্বর ছাড়া কেউ ড্রোন ওড়াতে পারবে না বলেই উল্লেখ রয়েছে নির্দেশিকায়। যদিও কেবলমাত্র পুরীর জগন্নাথ মন্দিরই নয়, গুণ্ডিচা মন্দির এবং রথ যেখানে থাকবে, সেই চত্বরেও আগামী ১ জুলাই পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না বলেই পুরী পুলিশের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ ড্রোন ওড়ালে এবং তার থেকে কোনও দুর্ঘটনা ঘটলে, সম্পত্তিহানি থেকে হতাহত– সবের জন্যই দায়ী থাকবে সে।

আরও পড়ুন     রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে,রাজ্যপাল নিযুক্ত ১৪ উপাচার্যের বেতন এবং ভাতা বন্ধের নির্দেশ ব্রাত্যর

প্রসঙ্গত, এর আগে পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে ড্রোন ওড়ানোয় কয়েক জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এক ইউটিউবারকে গ্রেফতারও করা হয়েছিল। রথের সময় পুরীতে দেশ-বিদেশের প্রচুর ভক্ত সমাগম হয়। ফলে রথের সময় জগন্নাথ মন্দির চত্বর থেকে গুচিন্ডা মন্দির পর্যন্ত গোটা গ্রান্ড রোডে অত্যধিক ভিড় হয়। এছাড়া এই সময় গোটা পুরী শহরে প্রচুর পর্যটকের ভিড় হয়। তাই নিরাপত্তা ঠিক রাখতে, রথের সময় ভিড় সামলাতে এবং ট্রাফিক ঠিক করতে শুধুমাত্র পুরী জেলা পুলিশের ড্রোন ব্যবহার করার অনুমতি রয়েছে।

About Post Author