সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ উচ্চ রক্তচাপের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। তাই এ বিষয়ে সতর্ক হওয়া খুবই জরুরি। উচ্চ রক্তচাপের সমস্যায় প্রথমেই আমাদেরকে যথাযথ ডায়েটের কথা মাথায় রাখতে হবে। প্রেশারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে ডায়েট খুব জরুরি। এক্ষেত্রে ডায়েট ঠিক রাখলে উচ্চ রক্তচাপের সমস্যা সহজেই নিয়ন্ত্রিত হবে। প্রেশার বেশি থাকলে হৃদরোগ থেকে শুরু করে স্ট্রোক, কিডনির অসুখ, চোখের অসুখের আশঙ্কা বাড়ে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ফল খেলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে-
আরও পড়ুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুন কাজ করবে এই ডাল

পাতিলেবু
পাতিলেবুতে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। এছাড়াও এই লেবুতে রয়েছে বিশেষ কিছু খনিজ। যা কমিয়ে দিতে পারে প্রেশার। পাশাপাশি পাতিলেবুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাজিকের মত কাজ করে প্রেশার রোগীদের ক্ষেত্রে।
আঙুর
ফলের মধ্যে আঙুরের কোনও তুলনা নেই। এই ফল খেতে যেমন ভালো, ঠিক তেমনই বিভিন্ন রোগ থেকে আমাদের মুক্তি দেয়। তাই নিয়মিত আঙুর খান। কেননা,আঙুরে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ও মিনারেল।

ব্লুব্রেরি
এটি একটি বিদেশি ফল। তবে এই ফল খেলেও শরীর ভালো থাকে। কারণ এই ফলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রেশার থাকলে অবশ্যই এই ফল খান। এই ফল খেলে হাইপ্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
কমলালেবু
এই লেবুতে ভালো পরিমাণে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন ও মিনারেল রয়েছে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলালেবু। তাই প্রেশার কমাতে অবশ্যই এই লেবু খান।
আরও পড়ুন ২৯৯ টাকারও কমে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া

আপেল
প্রেশার কমাতে পারে আপেল। এমনকী আপেল শরীরের অনেক গুরুতর সমস্যাও দূর করতে পারে। তাই প্রতিটি মানুষের আপেল খাওয়া উচিত। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আপেলে। তাই এই ফল প্রেশার কমায়।


More Stories
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ