Home » ২৯৯ টাকারও কমে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া

২৯৯ টাকারও কমে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া

সময় কলকাতা ডেস্ক,১৩ জুনঃ ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সুখবর। এবার জনপ্রিয়তার কথা মাথায় রেখে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। ১২৯ টাকা,১৮১ টাকা ও ২৯৮ টাকার প্ল্যান নিয়ে এসেছে। যার কারণে কাস্টমারদের রিচার্জ-এর জন্য অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে না। নতুন এই রিচার্জ প্ল্যানগুলিতে আনলিমিটেড ডেটা এবং কলিং সুবিধাও পেয়ে যাবেন কাস্টমাররা। এক নজরে দেখে নিন ভিআই-এর রিচার্জ প্ল্যানগুলো-

২৯৮ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট ৫০ জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানটিতে ভিআই কাস্টমারদের জন্য ভিআই মুভিজ এবং ভিআই টিভি ক্লাসিকের সুবিধা দেওয়া হবে। যার ফলে গ্রাহকরা ফ্রিতে প্রিমিয়াম মুভিজ়, ওরিজিনালস, খবর, লাইভ টিভি উপভোগ করতে পারবে।
১৮১ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এটি নতুন রিচার্জ প্ল্যান। তবে,এই প্ল্যানে কোনও ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেননা। গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটার সুবিধা পাবেন। এক মাসের জন্য ৩০জিবি ডেটা বৈধ থাকবে। এই প্ল্যানে লোকাল এসএমএস-এর জন্য ১ টাকা, এসটিডি এসএমএস-এর জন্য ১.৫ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৩০ দিন।


১২৯ টাকার রিচার্জ প্ল্যান
১২৯ টাকার প্ল্যানটিতে আপনি প্রতিদিন ২০০এমবি করে ডেটা পেয়ে যাবেন। তবে,এই প্ল্যানে কোনও ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেননা। লোকাল এসএমএস-এর জন্য ১ টাকা, এসটিডি এসএমএস-এর জন্য ১.৫ টাকা এবং আইএসডি এসএমএস-এর জন্য ৫ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ১৮ দিন।

আরও পড়ুন    গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

এছাড়াও ভিআই-এর ২৮৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান রয়েছে। যেখানে গ্রাহকরা ৬০০ টি করে ফ্রি এসএমএস, ৪৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

About Post Author