সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়। মঙ্গলবার ভয়াবহ এই নৌ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, সংঘর্ষ-গুলিতে মৃত ৯

কিন্তু, কিভাবে এই দুর্ঘটনা ঘটল? তা এখনো পুরোপুরি জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। তবে প্রাথমিক অনুমান, নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। তবে দুর্ঘটনার বিস্তারিত তারা জানাননি। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেছেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়বে।’


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক