Home » ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, সংঘর্ষ-গুলিতে মৃত ৯

ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, সংঘর্ষ-গুলিতে মৃত ৯

সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ ফের অশান্তি মণিপুরে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি জেলার খামেনলোক গ্রামে। চলল গুলি। গুলিতে অন্তত ৯জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। এদিকে এই ঘটনার পর থেকে খামেনলোক গ্রামের ৫ জন নিখোঁজ। বুধবার সকাল থেকেই সেনাবাহিনী এবং পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এদিন কারা গুলি চালিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, মণিপুরে নতুন করে অশান্তি শুরুর পরেই ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় কারফিউর সময়সীমা কমিয়ে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন  ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, ১০ জুন পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা


প্রসঙ্গত,প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরের।এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮৪ জনের। আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে গত ২ জুন মণিপুরের অশান্তিতে মদতের অভিযোগে সরিয়ে দেওয়া হয় মণিপুর পুলিশের ডিজিকে। মণিপুর পুলিশের ডিজি ছিলেন পি ডাইঙ্গেল। তাঁর জায়গায় দিল্লি থেকে পাঠানো হল রাজীব সিংহকে। তিনি আধা সেনা সিআরপিএফের দিল্লির সদর দফতরে আইজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। উত্তরভারতীয় এই অফিসার আদতে ত্রিপুরা ক্যাডারের আইপিএস। অর্থাৎ মণিপুরের নতুন ডিজি না রাজ্যের বাসিন্দা, না রাজ্য ক্যাডারের অফিসার। বর্তমান ডিজি ডাইঙ্গেলকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

উল্লেখ্য,গত প্রায় একমাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বহু বাসিন্দা। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। এই পরিস্থিতিতে রাজ্যেই শান্তি ফেরাতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের মণিপুর সফরে সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের সঙ্গে। সেখানে অমিত শাহ বলেছেন, এখন সরকারের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মণিপুরে ক্ষোভের আগুন নিভিয়ে শান্তি ফেরানো। প্রশাসন সেটাকেই অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে।

About Post Author