সময় কলকাতা ডেস্ক, ১৪ জুন : সন্ধ্যার সময় জলখাবার খাওয়া নিয়ে রোজ ঝামেলা লেগেই রয়েছে। কি খাবেন তা ভেবে ওঠা করা খুব সমস্যার বিষয়। আর রোজ রোজ যে একই খাবার খাবেন তাও তো আর ভালো লাগে না। মুখের স্বাদ ফেরাতে নতুন কিছু খাবার খেতে ইচ্ছেও করে। তাই দেরি না করে সহজেই যেকোন দিন বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের স্টাইলে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন খেতেও খুব সুন্দর। ঘরে অতিথি আসা থেকে শুরু করে সন্ধে বেলার মুখরোচক হিসাবে চিকেন পপকর্ন এর জুড়ি মেলা ভার।

উপকরণ
২৫০ গ্রাম বোনলেস চিকেন,
ডিম ১ টি
ব্রেড ক্রাম্বস আধ কাপ
পেয়াঁজ বাটা ১ চা চামচ
আদা রসুন বাটা ১ চা চামচ
স্বাদমতো গোলমরিচ
অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো
পরিমান মতো কর্নফ্লাওয়ার
পরিমাণ মতো নুন, তেল
আরও পড়ুন সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে ফিশ ফিঙ্গার

পদ্ধতি
প্রথমে একটি পাত্রে আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণটির মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন গুলি দিয়ে দিন। পুরো মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিন। এবার এর মধ্যে পরিমাণ মত কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর এর মধ্যে একটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি করে চিকেনের টুকরো নিয়ে তাতে যোগ করুন ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস এর মধ্যে চিকেনের টুকরো গুলিকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিন। ততক্ষন অবধি ভাজতে থাকুন যতক্ষন না এর রং সোনালী হয়ে আসছে। এরপর ভাজা হয়ে গেলে এগুলি একটি টিস্যু পেপার এর মধ্যে তুলে রাখুন। যাতে ওই টিস্যু পেপার বাড়তি তেল টেনে নেয়। ব্যাস তৈরি আপনার চিকেন পপকর্ন। আবার গরম গরম চিকেন পপকর্ন সসের সঙ্গে পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি