সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : চাল ধোয়া জল হোক বা ভাতের ফ্যান তা সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি। কিন্তু, অনেকের অজানা এই ‘রাইস ওয়াটার’ এ আছে অনেক গুণ। যা জানলে আপনি একটু অবাকই হবেন। তাই এবার ‘রাইস ওয়াটার’ ফেলে না দিয়ে আপনি এর সঠিক ব্যবহার করুন। রাইস ওয়াটারের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও নিয়মিত ‘রাইস ওয়াটার’ মাথায় ব্যবহার করলে চুল পড়া, খুশকি প্রভৃতি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু, এসব থেকে মুক্তি পেতে আপনাকে ফার্মেন্টেড রাইস ওয়াটার ব্যবহার করতে হবে।

এই চালের জলে থাকে ইনোসিটল, ফেরুলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই-এর মতো উপাদান। বিশেষজ্ঞদের মতে, আপনি চুলে চাল ধোয়া জল বা ফ্যান দুটোই ব্যবহার করতে পারেন। রাইস ওয়াটারের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। এটি চুলের গোড়াকে মজবুত করে। মাথার রুক্ষ সুক্ষ ত্বককে নিরাময় করে। চুল ওঠা থেকে মুক্তি দেয়। তাছাড়া যারা ফ্রিজি হেয়ারের সমস্যায় ভুগছেন তাদের জন্যও খুব উপকারী এই রাইস ওয়াটার। এটি চুলকে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

এই চাল ধোয়া জলকে চুলের মধ্যে ব্যবহার করার সঠিক উপায় হল এই চাল ধোয়া জলকে পচিয়ে ব্যবহার করা। এক কথায় বলতে গেলে, ফার্মেন্টেড রাইস ওয়াটার ব্যবহার করুন। দুই থেকে তিন কাপ জলে চাল ভালো করে ধুয়ে নিন এবং ওই জলেই চালটিকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ঐ জলকে ছেকে তুলে রাখুন অন্য পাত্রে ২ থেকে ৩ দিন।এরপর এটিকে রুম টেম্পারেচার এর মধ্যে রেখে দিন। যখন জল থেকে পচা গন্ধ বের হবে জানবেন ফার্মেন্টেড রাইস ওয়াটার তৈরি।

আরও পড়ুন নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ করলেন না রাজ্যপাল
কিভাবে ব্যবহার করবেন?
২-৩ কাপ ফার্মেন্টেড রাইস ওয়াটার পরিষ্কার জলের সাথে মিশিয়ে নিন।এরপর ভালো করে চুলে লাগান এবং কিছুক্ষণ ওভাবেই রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। কয়েকদিনেই আপনার চুলে ভালো ফল পাবেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে