Home » চুল ও ত্বকের যত্ন থেকে শুরু করে যেকোন ব্যথায় ম্যাজিকের মত কাজ করবে নারকেলের দুধ

চুল ও ত্বকের যত্ন থেকে শুরু করে যেকোন ব্যথায় ম্যাজিকের মত কাজ করবে নারকেলের দুধ

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : কয়েকটি বিশেষ রান্নার পদ আছে যাতে নারকেলের দুধ যোগ করলে সেই রান্নার মান অনায়াসে বাড়িয়ে দেয়। তা যেকোনও নিরামিষ তরকারি হোক বা চিংড়ির মালাইকারী। কাতলা কালিয়াও কোন অংশে কম যায় না। সবকিছুতেই রয়েছে, নারকেল দুধ এর জুড়ি মেলা ভার। শুধু স্বাদের জন্য নয় এই নারকেল দুধ আছে প্রচুর গুন, যা অনেকেরই অজানা। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও খনিজ এবং ফ্যাটি অ্যাসিড যা মানুষের ত্বকের সাথে চুল এবং স্বাস্থের ও খেয়াল রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : নারকেলের দুধে উপস্থিত একাধিক ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত লরিক অ্যাসিড, মনোলোরিনে রূপান্তরিত হয়। তাছাড়া এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে।

প্রদাহ দূরীভূত করে : নারকেল দুধ প্রদাহ দূরীভূত করতে দারুন কার্যকরী। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানটি বাতের ব্যথা কমাতে দারুন উপকারী। ক্যানসার,  হৃদরোগ সম্পর্কিত নানান প্রদাহ কমাতে এর জুড়ি মেলা ভার।

হার্টের সমস্যা দুর করে : নারকেলের দুধে আছে উপকারী ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই নারকেলের দুধ পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হার্ট কে সুস্থ রাখে। 

ত্বক ও চুলের খেয়াল রাখে : নারকেলের দুধে লরিক অ্যাসিড নামক উপাদানটি বর্তমান। এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত ভিটামিন সি ও ই, ত্বককে অনেক ধরণের বাইরের ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। নারকেলের দুধে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, এটি  চুল পড়া বন্ধ করে ও চুলকে  রক্ষা করে।

আরও পড়ুন   জন্ডিসের সময় লিভারকে সুস্থ রাখতে যে যে খাবার গুলি অবশ্যই খাবেন

পুষ্টিগত গুন : এই দুধে আছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি-৩, বি-১ ও বি-৬ যা শরীরের পুষ্টি জোগায়। তাছাড়াও আছে সেলেনিয়াম, আয়রন, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

About Post Author