সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ রবিবার বিকেলে রাজভবনে ফের তলব করা হল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। সূত্রের এদিন রাজীব সিনহা রাজভবনে যাবেন। প্রসঙ্গত দু’দিন ধরে বিতর্ক চলছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ করেননি। রাজভবন সূত্রে খবর, রাজীব সিনহাকে গত সপ্তাহে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল, কিন্তু তিনি যাননি। যেহেতু রাজ্যপাল কমিশনারকে নিয়োগ করে এমনটাই দাবি করে রাজভবন, সেক্ষেত্রে রাজভবন থেকে তলব করার পরেও কেন রাজ্য নির্বাচন কমিশনার গেলেন না সেই কারণ দেখিয়ে রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ করেননি রাজ্যপাল।

প্রসঙ্গত,রাজ্য নির্বাচন কমিশনার পদে কাকে নিয়োগ করা হবে তা রাজ্য মন্ত্রিসভার পরামর্শে স্থির করেন রাজ্যপাল। সেভাবেই রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগপত্র দিয়েছিলেন রাজ্যপাল। দায়িত্ব নিয়ে রাজীব সিনহা রাজ্যপালকে জয়েনিং রিপোর্ট পাঠিয়েছিলেন। কিন্তু সূত্রের খবর, রাজ্যপাল তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় রবিবার বিকেলে রাজভবনে ফের তলব করা হল রাজ্য নির্বাচন কমিশনারকে। স্বাভাবিকভাবেই, বাংলায় এই বিষয়টি কার্যত সাংবিধানিক সংকট তৈরি করে দিল বলে মনে করছেন অনেকেই। গত শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু রাজীব চিঠি দিয়ে তাঁর অপারগতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, তিনি ব্যস্ত রয়েছেন। সূত্রের খবর, সেই কারণ দেখিয়ে রাজভবন রাজীবের জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছে।
আরও পড়ুন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল রাজ্য নির্বাচন কমিশন

এদিকে, পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল। সেই ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তবে, জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট। মূলত হিংসার কথা মাথায় রেখেই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। তাদের বক্তব্য ছিল, ২০১৮-র পঞ্চায়েত, একুশের ভোট পরবর্তী সময়ে বাংলায় ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছিল। সেসব মাথায় রেখেই জাতীয় মানবাধিকার কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন পঞ্চায়েতে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ খারিজ করে দিল হাইকোর্ট
কিন্তু মানবাধিকার কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন। তাদের বক্তব্য ছিল, রাজ্য নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। পর্যবেক্ষক নিয়োগ করার হলে তারাই করবে। এখানে জাতীয় মানবাধিকার কমিশন কোনওভাবেই তা করতে পারে না। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কমিশনের মামলার শুনানি ছিল। শুনানি শেষে, রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যকেই মান্যতা দিল উচ্চ আদালত। জানিয়ে দিল, নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে না। যার ফলে স্বস্তিতে নির্বাচন কমিশন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলালো ইরান