সময় কলকাতা ডেস্ক,২৬ জুনঃ রবিবার দিনই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়েছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই ঘতনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সোমবার ফের কলকাতা হাইকোর্টে দারস্থ হয়ে আরও কড়া কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করলেন নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই কেন্দ্রকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে পদক্ষেপের নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা’র। পরিস্থিতি প্রয়োজনে যে কোনও মুহূর্তে নওশাদ ফের আদালতে আসতে পারেন, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। ৩ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। রবিবার মোট ৭ জন কেন্দ্রীয় জওয়ান নিরাপত্তায় মোতায়েন হয়েছে নওশাদ সিদ্দিকীর জন্য। ১ জন এসআই পদমর্যাদার অফিসার, ৬ জন সশস্ত্র জওয়ান, সর্বক্ষণের জন্য নওশাদের নিরাপত্তায় থাকবেন। যেখানে বিধায়ক শওকত মোল্লা রাজ্য সরকারের যে নিরাপত্তা পান, সেই তুলনায় নওশাদের নিরাপত্তা অনেকটাই কম। কার্যত সেকারণেই এদিন নিরাপত্তা বাড়ানোর আবেদন রাখেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

প্রসঙ্গত,রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে সাড়া না মেলায় হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্র সরকারকেই নওশাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ অনুসারে রবিবার বিকেলে নওশাদে সিদ্দিকীর ফুরফুরা শরিফের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছন। তবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। শনিবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে নওশাদের বাড়িতে যান স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। নওশাদের বাড়ি ঘুরে দেখেন, কথা বলেন ভাঙড়ের বিধায়কের সঙ্গেও। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নওশাদের বাড়ি পৌঁছে গেলেন জওয়ানরা। জানা গেছে, এখন থেকে নওশাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ জন জওয়ান। তাঁদের মধ্যে পাঁচজনই সশস্ত্র।
আরও পড়ুন ভাঙড়ে অশান্তির জের, অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নওশাদ সিদ্দিকী

প্রসঙ্গত, শওকত মোল্লাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে নবান্ন। এই সিদ্ধান্তের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে সম্মতি জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভাঙড়ে তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছিলেন আইএসএফ নেতা ও বিধায়ক নওসাদ সিদ্দিকী। গত সপ্তাহেই এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আর্জি জানিয়েছিলেন নওশাদ। বলেছিলেন, তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। তারপরেই নওশাদ সিদ্দিকীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?