স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুন: চলতি বছরের শেষেই আইসিসির একদিনের পুরুষ বিশ্বকাপ। এবছর এই মেগা টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের বিভিন্ন রাজ্যে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই স্টেডিয়াম গুলির মধ্যে রয়েছে লখনউ স্টেডিয়াম, মুম্বইয়ের ওয়াংখেড়ে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন-সহ দেশের ১০ টি ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসন্ন টুর্নামেন্টের ক্রীড়াসূচি প্রকাশ করেছে বিসিসিআই। ইতিমধ্যেই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এর জন্য মাঠগুলি সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

হাতে আর মাত্র ১০০ দিন। এরমধ্যে স্টেডিয়াম গুলিতে বাড়ানো হচ্ছে দর্শকাসন। যাতে লক্ষাধিক দর্শক হলেও অসুবিধা না হয়। একই সঙ্গে আইপিএলের মতো চেষ্টা করা হচ্ছে দর্শকদের জন্য আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সূত্রের খবর ভারতীয় ক্রিকেট বোর্ড আশাবাদী এবার টিকিটের চাহিদা প্রচুর থাকবে। আর কয়েকদিনের মধ্যে থেকে শুরু হয়ে যাবে টিকিট বিক্রির প্রক্রিয়া। ক্রিকেট প্রেমীরা অনলাইন ও অফলাইন থেকে নিজেদের পছন্দের ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। আইসিসির নিজস্ব ওয়েবসাইট ও অ্যাপ থেকে টিকিট পাওয়া যাবে। পাশাপাশি টিকিট পাওয়া যাবে পেটিএম, বুক মাই শো-সহ বিভিন্ন অ্যাপগুলিতে।

এখন ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট মাঠে বসে দেখার জন্য কত গাঁটের কড়ি খসাতে হবে? সেনিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে জল্পনার অন্ত নেই। তবে জানা গিয়েছে, টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে। মধ্যবিত্তের পকেটের কথা চিন্তা করে কম দামের টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে ম্যাচের গুরুত্ব ও জায়গার উপরও টিকিটের দাম নির্ধারিত হবে। যেরকম ১৫ অক্টোবর টুর্নামেন্টের সব থেকে আকর্ষণীয় ম্যাচ আয়োজিত হবে। মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মত দুই যুযুধান প্রতিপক্ষ।
আরও পড়ুন সবুজ মেরুনে নতুন অতিথি! নতুন তারকার নাম ঘোষণা করল মোহনবাগান

সূত্রের খবর এই ম্যাচের টিকিটের চাহিদা থাকবে সর্বাধিক। সেজন্য এই ম্যাচের টিকিটের দাম বাড়তে পারে। এছাড়াও দুটি সেমিফাইনাল ও একটি ফাইনালের জন্যও টিকিটের দাম বাড়তে পারে। আর যদি আয়োজক দেশ ভারত এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে তো কোনো কথাই নেই।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত