সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ মাইগ্রেনের সমস্যা এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাইগ্রেনের সমস্যা অত্যন্ত কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী। যাঁরা মাইগ্রেনের সমস্যা ভুগছেন, তাদের তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি তাঁদের বমি বমি ভাব, শরীরে এবং মুখে অস্বস্তিভাব দেখা দিতে পারে। মাইগ্রেন অনেক ক্ষেত্রেই জিনঘটিত রোগ। মস্তিষ্কের ‘ট্রাইজেমিনাল নার্ভ’ উত্তেজিত হলে এই ব্যথা হয়। ‘সেরেটোনিন’ নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলেও এই মাইগ্রেনের সমস্যা ভুগতে হয়। মাইগ্রেনের ব্যথা এক বার শুরু হলে সহজে কমতে চায় না। তবে জানেন কি এমন কিছু কিছু খাবার আছে যেগুলি মাইগ্রেনের সমস্যা থাকলে বিষের মত কাজ করে।

নুন জাতীয় খাবার
নুন আছে এমন খাবার মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে সক্ষম। সরাসরি নুন খাওয়া যেমন ক্ষতিকর, তেমনই নুনের পরিমাণ বেশি এমন খাবার খাওয়াও এই সময় এড়িয়ে চলুন। নুনে থাকা সোডিয়াম শুধু মাইগ্রেন নয়, উচ্চ রক্তচাপ, ক্লান্তি, মাইগ্রেন ছাড়া অন্য ধরনের মাথা ব্যথারও কারণ হতে পারে।

অ্যালকোহল
মাইগ্রেন সমস্যার সবচেয়ে ক্ষতিকর জিনিস হল অ্যালকোহল-জাতীয় পানীয়। জানা গিয়েছে,৩৫ শতাংশ মানুষ মাইগ্রেনের ব্যথায় ভোগেন মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে। বিশেষত রেড ওয়াইন মাইগ্রেনের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পানীয়।
আরও পড়ুন বৃষ্টি ভেজা সন্ধ্যার আড্ডা জমিয়ে তুলতে বানিয়ে ফেলুন স্লাইস বাটার চিকেন রোল
চকোলেট
চকোলেট মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে। শুধু চকোলেটই নয়, চকোলেট দিয়ে তৈরি কোনও পানীয়, মিষ্টি বা কোনও রকম মুখরোচক খাবার খেলেও ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে। চকোলেটে থাকা ক্যাফিন, ট্যানিন জাতীয় উপাদানের কারণে এমনটা হয়।

কফি
অত্যধিক পরিমাণে কফি খাওয়ার প্রবণতা মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। ‘আমেরিকান মাইগ্রেন ফাউন্ডেশন’-অনুসারে, কফিতে থাকা ক্যাফিন মাথা ব্যথার নেপথ্য কারণ। দিনে মাত্রাতিরিক্ত হারে চা, কফি খেলে মারাত্মক আকার নিতে পারে মাইগ্রেনের সমস্যা।


More Stories
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প
এনআরএসে রহস্যময় মৃত্যু নার্সের
জীবন বাঁচাতে এসে জলের দেখা নেই, ভোগান্তি ধূপগুড়ি হাসপাতালে