স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাই: এই মুহূর্তে তিনিই ভারতের সেরা অ্যাথলিট। আবার প্রমাণ করলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ক্রীড়াবিদ নীরজ চোপড়া। লসেন ডায়মন্ড লিগের খেতাব জিতলেন তিনি। চোটের জন্য গত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারেননি। এফবিকে গেমস ও পাভো নুরমি গেমস থেকেও চোটের কারণে নিজেকে সরিয়ে নেন তিন। শুক্রবার ডায়মন্ড লিগে লসেনে প্রত্যাবর্তনেই বাজিমাৎ করলেন নীরজ।

যদিও প্রথম চারটি থ্রো সঠিকভাবে নিতে পারেননি তিনি। পঞ্চম থ্রোতে সাফল্য পেলেন ভারতের সোনার ছেলে। পঞ্চম থ্রোতে ৮৭.৬৬ মিটারের বেশি অতিক্রম করল নীরজের বর্শা। তখনই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল টুর্নামেন্টের ভবিষ্যৎ। দ্বিতীয় স্থানে শেষ করলেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি থ্রো করলেন ৮৭.০৩ মিটার। ৮৬.১৩ মিটারের থ্রো করে তৃতীয় চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট জাকুব ভ্যাডলেখ। সব মিলিয়ে আরও একটি নতুন পালক যুক্ত হল নীরজের মুকুটে।

গত মে মাসে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে সেরা হয়েছিলেন ভারতের নীরজ। তারপর থেকে চোটের জন্য দীর্ঘদিন ট্রাকের বাইরে থাকতে হয় ২৫ বছরের নীরজকে। আবার সেই ডায়মন্ড লিগে ফিরেই নিজের জাত চেনালেন তিনি। যদিও নিজের সেরাটা না দিতে পাওয়ার আক্ষেপ শোনা গেল টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজের গলায়। তিনি বলেন,” ম্যাচের আগে চাপে ছিলাম। কারণ অনেক দিন চোটের জন্য খেলতে পারিনি। আর এখানের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতেও সমস্যা হচ্ছিল। বুঝতে পারছিলাম না যে আমি সম্পূর্ণ সুস্থ কিনা। এই জয় আমাকে আত্মবিশ্বাস দেবে।

আরও পড়ুন ৩ অগস্ট শুরু হচ্ছে ডুরান্ড, প্রায় আড়াই দশক পর খেলবে বিদেশী দল
নীরজের এখন পাখির চোখ বুদাপেস্ট। যেখানে আগামী বছরে বসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। তবে ক্রীড়া মহলের ধারণা তিনি যা ফর্মে রয়েছেন তাতে এখন নীরজের প্রতিপক্ষ তিনি নিজেই। আর তিনি নিজের সেরাটা উজাড় করে দিলে আগামী বছর প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে যে ভারতের ভাগ্যে আরও একটা স্বর্ণপদক স্রেফ সময়ের অপেক্ষা।


More Stories
আবার আইসিসি চেয়ারম্যান হওয়া জয় শাহের লক্ষ্য কী?
আবার ম্যাচের ভাগ্য নির্ধারক দশম জুটি,টি-টোয়েন্টির পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ