স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাই: আইসিসির বিশ্বকাপের ত্রয়োদশ সংস্করণের আসর বসছে ভারতে। আর সেই আসরে নেই ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে যোগ্যতা অর্জন পর্বে খেলতে হচ্ছে একদিনের ক্রিকেটে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

শনিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ের হারারে স্পোর্টস স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথমে ব্যাটিং করে ৪৩.৫ ওভারে ১৮১ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। কিছুদিন আগেই আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে ফুল ফুটিয়েছেন নিকোলাস পুরান, জেসন হোল্ডার, কাইল মায়ার্সরা। কিন্তু সম্মানের লড়াইয়ে ডাহা ফেল এই কোটিপতি তারকারা ব্যাটাররা।
আরও পড়ুন দলবদলের বাজারে মোহন শিবিরকে টক্কর! লাল-হলুদের নজরে এ-লিগের ডিফেন্ডার

একটা সময়ে ওয়েস্টইন্ডিজ বিশ্বে পরিচিত ছিল পেস বোলিংয়ের জন্য। কিন্তু সেই দিনও অতীত। তাই অনামী স্কটল্যান্ডকে ১৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেগই পেতে হল না। মাত্র ৪৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় স্কটরা। এরই সঙ্গে স্বপ্নভঙ্গ হল একসময় বিশ্বে সেরা ক্রিকেট খেলিয়ে দেশের। গত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই স্কটল্যান্ডকে মাত্র ৫ রানে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের এবার মধুর প্রতিশোধ নিল স্কটল্যান্ড। সেই জয়ের স্মৃতি উস্কে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ইয়ন বিশপ বলেন, “২০১৮ সালে কোনওরকমে যোগ্যতা অর্জন করেছিল দল। সেটাই ছিল সতর্কবার্তা। এরপরেও সময় ছিল শুধরে নেওয়ার। কিন্তু সেটা ঘটেনি।”

ক্রিকেটারদের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিকাঠামোর সমালোচনা করেন বিশপ। যদিও বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করে অধিনায়ক হোল্ডারের দাবি,‘‘সব কিছু শেষ হয়ে যায়নি। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা আরও উন্নতি করবে। আগামীদিনে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ঘুরে দাঁড়াবে।’’ পাশাপাশি তিনি বলেন,‘‘ তরুণ ক্রিকেটারদের এই খারাপ সময়ে পাশে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তা হলে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে পারব আমরা।’’


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত