Home » সুপ্রিম কোর্টে ধাক্কা! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসারের ভবিষ্যত

সুপ্রিম কোর্টে ধাক্কা! বিশ্বকাপে অনিশ্চিত ভারতীয় পেসারের ভবিষ্যত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাই: চলতি বছরেই বসছে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগেই বিশ্বকাপে অনিশ্চিত ভারতের নির্ভরযোগ্য ক্রিকেটারের বিশ্বকাপ পেসারের ভবিষ্যত। তিনি ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। গার্হস্থ্য হিংসা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে শামি। ভারতীয় পেস বোলারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। আগামী একমাসের মধ্যে সেই সমস্যা মিটিয়ে ফেলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । শহরের আলিপুর সেশন কোর্টকে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আগামী একমাসের মধ্যে শামি ও হাসিন জাহানের সমস্যা আগামী এক মাসে মিটে গেলে ঠিক আছে। নাহলে, শামির বিরুদ্ধে গ্রেফতারির উপর জারি হাওয়া স্থগিতাদেশের ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে। জানা গিয়েছে স্থগিতাদেশ তুলে নিতে পারে আলিপুর সেশন কোর্ট এবং বিশ্বকাপ শুরু হওয়ার আগেই গ্রেফতার হতে পারেন মহম্মদ শামি। সেক্ষেত্রে বিশ্বকাপের ক্ষেত্রে অনিশ্চিত হয়ে যাবে শামির ভবিষ্যত।বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বিচারপতি পিভি নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্রও ছিলেন সেই বেঞ্চে।

আরও পড়ুন   ধোনিকে নিয়ে ক্রিকেটারদের সেরা কিছু উক্তি

প্রসঙ্গত, ২০১৮ সালে যাদবপুর থানায় শামির বিরুদ্ধে অভিযোগ গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে শামিকে গ্রেফতারির নির্দেশ দেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। এর পাল্টা নিম্ন আদালতের দ্বারস্থ হন শামি। ২০১৯ সালে ২ নভেম্বর শামির গ্রেফতারির নির্দেশে স্থগিতাদেশ জারি করে নিম্ন আদালত। এরপর অনেকগুলি বছর কেটে গেলেও কিছু হয়নি। স্থগিতাদেশ নির্দেশেকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয় হাসিনকে। হাসিন এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন। এবার ঘটনায় নির্দেশ ছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।

আরও পড়ুন   ‘বিয়াল্লিশে’ সুপার কুল মাহি

About Post Author