Home » বনগাঁর এড়োপোতার ভোটের আগে ভোটকর্মীদের ওপরে চড়াও জনতা,জলে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স

বনগাঁর এড়োপোতার ভোটের আগে ভোটকর্মীদের ওপরে চড়াও জনতা,জলে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স

সময় কলকাতা ডেস্ক, বনগাঁ,৮ জুলাই :কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট হবে না, ব্যালট পেপার ঠিক আছে কিনা তা জনতাকে দেখাতে হবে -এরকম দাবিতে উন্মত্ত জনতা ব্যালট পেপার ও ব্যালট বাক্স বনগাঁর এড়োপোতার ভোটকর্মীদের কাছ থেকে কেড়ে নিয়ে উধাও হয়ে যায় শুক্রবার রাতে । পুকুরের জলে ফেলে দেওয়া হয় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ।ভোটকর্মীদের বক্তব্য, ‘বাধা দিলে পেট্রোল দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া হবে: এরকম হুমকিও আগন্তুকরা দেয় । প্রাথমিকভাবে,গ্রামবাসীদের একাংশ ভোট লুঠ রুখতে ব্যালট বাক্স ছিনতাই করার কাণ্ড ঘটিয়েছে এমন কথা উঠে এলেও উত্তর চব্বিশ পরগনার বনগাঁর  এড়োপোতার এই আশ্চর্যজনক ও চাঞ্চল্যকর ঘটনায় তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে বাম -বিজেপির দিকে।

 

উল্লেখ্য, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার জলে ভাসিয়ে দেওয়া হলেও,পুলিশ এসে তা উদ্ধার করে । উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ঘাটবাঁওড়ের শুক্রবার রাতের ঘটনায় গ্রামবাসীদের একাংশ বলছেন,২০১৮ সালে বুথ লুঠ হয়েছে। এবারের ভোটকর্মীদের গতিবিধিও অত্যন্ত সন্দেহজনক। কেন্দ্রীয় বাহিনী না থাকায় উত্তেজিত জনতা ব্যালট বক্স জলে ফেলে দেয়।

বনগাঁ ব্লকের অন্তর্গত ঘাটবাওর পঞ্চায়েতের এড়োপোতা এফ পি স্কুলের ৮৩ , ৮৪ নম্বর বুথে ব্যালট বাক্স ও ব্যালট পেপার জলে ফেলে দেওয়া হয় শুক্রবার রাতে।এড়োপোতার গ্রামবাসীদের একাংশ বলছেন,ব্যালট পেপার তৃণমূলের হাতে দেওয়া হয়েছে বা দেওয়া হতে পারে , সেই আশংকা ছিলই।ভোট কর্মীরা ব্যালট পেপার দেখাতে অস্বীকার করায় ব্যালট বাক্সগুলিকে নিয়ে স্কুলের পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয় । কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট নেওয়া যাবে না বলেও দাবি করে গ্রামবাসীরা । শুক্রবার রাতেই বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স উদ্ধার করে । তৃণমূলের অভিযোগ, গ্রামবাসী বলে যাদের বলা হচ্ছে তাঁরা আদতে তাঁদের বিরোধী দলের লোক। তাঁরা সাধারণ জনতা বলে নিজেদের দাবি করলেও তাঁরা আদতে বিরোধী রাজনৈতিক শিবিরের লোক। ভোটে নিশ্চিত হার জেনে সিপিএম- বিজেপি কারসাজি করে  জলে ভাসিয়ে দিয়েছিল ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ভোট কর্মীরা অবশ্য বলছেন, তাঁরা ভোট হওয়ার আগে তাঁদের প্রাথমিক প্রস্তুতি ও কাজ করছিলেন। এমন সময় এলদল উত্তেজিত জনতা ব্যালট বাক্স পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আক্রমণ করে এবং ভোটের কাজে যা যা দরকার তার প্রায় সব কিছু নিয়ে উধাও হয়ে যায়। তাঁরা অতঃপর বিষয়টি নিয়ে অভিযোগ জানালে পুলিশ আসে ও পুকুর থেকে ছিনতাই হওয়া নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয় সামগ্রী  উদ্ধার হলে এড়োপোতার ভোট প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়।।

About Post Author