Home » দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

সময় কলকাতা ডেস্ক,৮ এপ্রিল : বাদ পড়ল না দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে গুলি গোলা চলল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকা । দক্ষিণ দিনাজপুরের সকাল থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন  অশান্তির ঘটনা ঘটছিল। শেষ প্রহরে এসে তা চরমরূপ নেয়। গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রামে গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থী।জখম তৃণমূল প্রার্থীর নাম নূর আমিন মিয়া।

সূত্রের খবর অনুযায়ী,দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শেষ লগ্নে  গুলি চলায় খোদ গুলিবিদ্ধ হন। গঙ্গারামপুরের উদয় পঞ্চায়েতে গুলিবিদ্ধ তৃণমূলের প্রার্থীকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম তৃণমূল প্রার্থীর নাম নূর আমিন মিয়া। দক্ষিণ দিনাজপুরের  গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির প্রার্থী তিনি। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ,  ভোটের শেষ লগ্নে ভোটারদের তীর ধনুক  ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায়  বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।  বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন  আমিন মিয়া। বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই এবং এই ঘটনা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের  ফল।

About Post Author