Home » সুকান্ত গড়ে বিজেপির বিক্ষোভ ও ধর্ণা

সুকান্ত গড়ে বিজেপির বিক্ষোভ ও ধর্ণা

সময় কলকাতা ডেস্ক,৮ জুলাই : ভোট শুরুর কয়েকঘন্টা আগে সুকান্ত গড়ে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ ও ধর্ণা। খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে এলাকার সাংসদ সেই বালুরঘাটে পঞ্চায়েত ভোটের আগে বেশ কয়েকটি অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ ও ধর্ণা। বিজেপির বিক্ষোভ ও ধর্ণায় সামিল বালুরঘাট সংসদীয় ক্ষেত্রের একাধিক বিজেপি বিধায়ক।শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় ধর্ণা।

পঞ্চায়েত নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে, বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই এরকম অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণা  ও বিক্ষোভ অবস্থানে সামিল হয় দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির নেতা ও কর্মীরা । শুক্রবার মাঝরাতে ওই কর্মসূচিতে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী এবং তপনের বিধায়ক বুদ্রায় টুডু সহ অন্যান্য বিজেপি নেতারা। তাদের অভিযোগ বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি সেই আবেদন তারা জেলা শাসকের দপ্তরে করতে গেলে আবেদন গ্রহণ করা হয় না। জেলা বিজেপি সভাপতি স্বরূপ অধিকারী দাবি করেন সংবেদনশীল বুথের তালিকায় তৈরি করা হয়েছে ভুলভাবে, সাথে তারা বালুরঘাট থানায় গিয়ে আবেদন জানান। তাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে তাদের অভিযোগ । বালুরঘাটের বিধায়ক বালুরঘাট থানায় গিয়ে খোঁজ নেন তাদের কোনো দলীয় কর্মীর বিরুদ্ধে কোনও অনভিপ্রেত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা । অতঃপর তাঁরা থানা এলাকা ছেড়ে যান। তাঁরা জানিয়েছেন, এরকম ঘটনা ভবিষ্যতে ঘটলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।।

আরও পড়ুন :উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পীরগাছায় খুন নির্দল প্রার্থীর সমর্থক

About Post Author