স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ জুলাই: ঠিক দুই বছর আগে হ্যারি কেন, স্টার্লিংদের কাছে সুযোগ এসেছিল ইউরোপ সেরা হওয়ার। কিন্তু ইতালির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই আক্ষেপ এবার কিছুটা মিটল। অপূর্ণ স্বপ্নপূরণ হল ইংল্যান্ড খুদেরা ।স্পেনকে হারিয়ে এবার অনূর্ধ্ব ২১ ইউরো কাপ জিতল ইংল্যান্ড। দীর্ঘ প্রায় চার দশক পর ইউরোপ সেরার খেতাব তুলে নেয় ইংল্যান্ডের খুদেরা
আরও পড়ুন :মহারাজ তোমারে সেলাম, ৫১ পূর্ণ করলেন সৌরভ

স্পেন মানেই পাসিং ফুটবল, দৃষ্টিনন্দন ফুটবল। ফাইনালে স্পেন যে ইংল্যান্ডের কাছে কঠিন প্রতিপক্ষ হবে, এনিয়ে কোনো সন্দেহ ছিল না। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে বেশ টেক্কা দিল স্পেনের খুদেরা। ৬৫ শতাংশ বল ছিল স্প্যানিশদের দখলে। তৈরি হচ্ছিল একাধিক গোলের সুযোগ। কিন্তু গোলের সুযোগ তৈরি হওয়া আর গোল হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গোলের খুব কাছে পৌঁছেও কাঙ্ক্ষিত গোলের সন্ধান পেলেন না রড্রি, অ্যাবেল রুই, সের্জিও গোমেসেরা। এক্ষেত্রে কৃতিত্ব দেওয়া উচিত ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে। অপরদিকে প্রথমার্ধে সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন লিয়ারপুলের ফুটবলার কুর্টিস জোন্স। তাঁর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ডের খুদেরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে স্পেন। একেরে পর এক আক্রমনে নাজেহাল করে দেয় বিপক্ষকে। তবে এদিন ইংল্যান্ডের গোলমুখ খুলতে পারেনি গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা স্পেন। হাড্ডাহাড্ডি ম্যাচে এদিন দুই দলের একজন করে ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের একদম শেষের দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্পেন। পেনাল্টি থেকে স্পেনকে গোল করে সমতা ফেরাতে পারেনি আবেল রুইজ। এখানেও নায়ক সেই ট্রাফোর্ড। একা হাতে এদিন স্প্যানিশ আক্রমণকে রুখে দিলেন ম্যানচেস্টার সিটির যুব দলের এই ফুটবলার। এই টুর্নামেন্টে শেষ ছয়টি ম্যাচে একটিও গোল হজম করেননি এই গোলরক্ষক। যা প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবার। ম্যাচ শেষে ট্রাফোর্ড বলেন, শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন পেনাল্টি বাঁচানো নিয়ে।
আরও পড়ুন :কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর