Home » কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,৯ জুলাইঃ রবিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। তারই মধ্যে ওড়িশার কাছে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে রবিবার হালক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।। এদিকে, গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। যদিও রবিবার থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। শহরে তাপমাত্রা জনিত অবস্থা বজায় থাকবে।

আরও পড়ুন   হিংসার ভোট বঙ্গ জুড়ে,পঞ্চায়েত নির্বাচনে রক্তগঙ্গা

হাওয়া অফিস সূত্রে খবর,  রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে সকাল থেকেই গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে,রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে  আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ১০ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author