Home » “ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস ” : ঝুম্পা লাহিড়ীর সম্পর্কে কিছু কথা

“ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস ” : ঝুম্পা লাহিড়ীর সম্পর্কে কিছু কথা

সময় কলকাতা ডেস্ক,১১ জুলাই : তিনি প্রকৃত অর্থেই ইন্টারপ্রেটর অফ ম্যালাডিস। ঝুম্পা লাহিড়ীর  জন্মদিন ১১ জুলাই । তিনি  এদিন ৫৬ পূর্ণ করলেন। তাঁর গল্পগ্রন্থ “ইন্টারপ্রেটর অফ ম্যালাডিস” এমন একটি আলেখ্য  যার জন্য ২০০০ সালে তিনি পুলিৎজার  পুরস্কার লাভ করেন। তবে একটি গ্রন্থ বা একটি পুরস্কারের মধ্যে তাঁর সাহিত্য জীবন সীমাবদ্ধ নেই।

১৯৯৩ সালে ট্রান্সএ্যাটলান্টিক পুরস্কার দিয়ে ঝুম্পা লাহিড়ীর সম্মান প্রাপ্তি শুরু হয়েছিল। অতঃপর ১৯৯৯ সালে ও হেনরি অ্যাওয়ার্ড পান ইন্টারপ্রেটার অব ম্যালডিস গ্রন্থের জন্য।এই গ্রন্থ ১৯৯৯পেন / হেমিংওয়ে পুরস্কার” এনে দেয়। এনে দেয় ২০০০ সালে পুলিৎজার পুরস্কার।২০০০ সালে অ্যাডিসন মেটকালফ পুরস্কার আসে তাঁর ঝুলিতে ।আনঅ্যাকাস্টামড আর্থ গ্রন্থের জন্যও এরপরে এসেছে একাধিক পুরস্কার।কি যন্ত্রণার ও সমস্যার আখ্যান ফুটে উঠেছে ঝুম্পা লাহিড়ীর কলমে? যা তাঁকে এত খ্যাতি এনে দিয়েছে। এক কথায় সমাজে বিভিন্ন স্তরের মানুষ ও সমাজের চিত্র তাঁর লেখায়।তবুও শুধু মাত্র ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস দিয়ে তুলে ধরা যায় লেখিকার প্রচেষ্টা। এ টেম্পোরারি ম্যাটার বা মিসেস সেন’স প্রভৃতি গল্প বিশেষ তাৎপর্যবাহী।

সর্বজনীন প্রশংসা অর্জন করা ইন্টারপ্রেটার অফ ম্যালাডিসের লেখিকা ঝুম্পা লাহিড়ীর রচনা শৈলীর প্রশংসা করেছেন নিউইয়র্ক টাইমস-এর মিচিকো কাকুটানি।”সংক্ষিপ্ত সম্পর্কের সম্পূর্ণ অর্থ আলোকিত করার জন্য “সংগ্রহটিকে প্রশংসা করা হয়েছে।অন্যদিকে রনি নূর জোর দিয়ে বলেন, “এই গল্পগুলোর মূল্য-যদিও এগুলোর মধ্যে কিছু ঢিলেঢালাভাবে তৈরি করা হয়েছে- আসলেই তারা অভিবাসী অভিজ্ঞতার সীমাবদ্ধ সীমানা অতিক্রম করে বৃহত্তর পুরনো সমস্যাগুলোকে আলিঙ্গন করে, যেগুলো এই নিয়েই সংগ্রহ।রাল্ফ ওয়াল্ডো এমারসনের ভাষায়, ‘এই নতুন সময়ের ‘পুনরায় সংজ্ঞায়িত আমেরিকার ছাঁচে নির্মিত ।”নোয়েল ব্রাডা-উইলিয়ামস যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস শুধুমাত্র এলোমেলো ছোটগল্পের একটি সংগ্রহ নয় যার সাধারণ উপাদান রয়েছে, তবে একটি “ছোটগল্পের চক্র” যেখানে থিম পাঠকের উপর ইচ্ছাকৃত ভাবে একটি ক্রমবর্ধমান প্রভাব তৈরি করেছে।”নেমসেক বা অন্যান্য লেখায় থেকে গিয়েছে এই একই প্রভাব। ঝুম্পা লাহিড়ী ছাড়িয়ে গিয়েছেন দেশ ও কালের সীমা।

About Post Author