Home » ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম সিদ্ধান্ত অগস্টেই মামলা বাতিলের বিরুদ্ধে শুনানি

৩৭০ ধারা নিয়ে সুপ্রিম সিদ্ধান্ত অগস্টেই মামলা বাতিলের বিরুদ্ধে শুনানি

সময় কলকাতা ডেস্ক,১১ জুলাই:  জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা বাতিলের মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে7রের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি হবে। আগামী ২ রা অগস্ট থেকে হবে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্ট সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকটি আলোচনা হবে শুনানিতে। এছাড়াও জানানো হয়েছে সপ্তাহের সোম ও শুক্র ছাড়া বাকি পাঁচদিনই এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ ই অগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ অধিকার বা ৩৭০ ধারাটিকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা নিয়ে সেসময়ে কম বিতর্ক হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয় একটি দেশের একটি সংবিধান ও জাতীয় পতাকা থাকবে। যদিও স্বাধীনতার সময় প্রাপ্ত নিজদের বিশেষ অধিকারের হয়েই সর্বদা সওয়াল করে গিয়েছে কাশ্মীরের একাধিক রাজনৈতিক দল।

৩৭০ ধারা বিলোপের ঘটনার চতুর্থ বর্ষপূর্তি হতে এখন বাকি মাত্র ২৫ দিন।  তার আগেই এই ধারা বাতিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট দুই পক্ষকে নির্দেশ দিয়েছে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সমস্ত রকম নথিপত্র জমা করতে হবে। যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে নিজদের পক্ষের হলফনামা জমা করা হয়েছে। সেখানে বিস্তারিত ভাবে শেষ তিন বছরে কাশ্মীরের আইন শৃঙ্খলার উন্নতির কথা তুলে ধরা হয়েছে।

যদিও কেন্দ্রীয় সরকারের এই দাবিকে মান্যতা দিতে রাজি নয় ৩৭০ ধারা বাতিলের দাবি করতে থাকা মহল। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক। শেষ তিন বছরে নরকে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এসব কথা উল্লেখ করে দেশের সুপ্রিম আদালতের কাছে দাবি জানানো হয়েছে পুনরায় ৩৭০ ধারাটি বহাল রাখার।

About Post Author