সময় কলকাতা ডেস্কঃআজ ১৬ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৬১ – স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৮৫৬ -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫ – খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯৩২ – ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
১৯৪৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৮ – মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ – মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
আরও পড়ুন তুলির টানে গুপ্তধনের রূপক ব্যাখ্যা করতেন রেমব্রান্ট
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬০ – অটো ইয়েসপার্সেন, ডেনীয় ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৮ – রাধাগোবিন্দ চন্দ্র, ভারতীয় জ্যোতির্বিদ, জ্যোতির্বিজ্ঞানে অন্যতম পথিকৃৎ-এর জন্মদিন আজ।
১৮৯৬ – ট্রিগভে হাভডেন লি, জাতিসংঘের প্রথম মহাসচিব এদিন জন্মান।
১৯০৯ – অরুণা আসফ আলী ভারতরত্নে সম্মানিত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১১ – জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা এদিন জন্মান।
১৯১৭ – প্রখ্যাত ভারতীয় নাট্যকার ও লেখক জগদীশচন্দ্র মাথুর-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৯ – সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৪ – জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী এদিন প্রয়াত হন।
২০২১ – সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতার প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক