Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। আজ ১৭ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৮ তম দিন।

দেখে নেওয়া যাক আজকের দিনের বিশেষ গুরুত্ব-

১৮২৩ – গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।

১৮৫৫ – পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।

১৮৬১ – কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।

১৯০০ – ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়।

১৯৪৫ – সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।

১৯৬৮ – ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩১ -মনোমোহন বসু, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক

১৯০০ – খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী

১৯১২ – সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অমিতা সেন(আশ্রমকন্যা)

১৯১৫ – বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব

১৯৩০ – শচীন ভৌমিক, হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার

১৯৪৪ – কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার।

আরও পড়ুন  উইম্বলডনের নতুন রাজা বছর কুড়ির আলকারেজ

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

৭৯০ – অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ আজকের দিনে প্রয়াত হন।

১৯১২ – অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক এদিন প্রয়াত হন।

১৯৮৪ – মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৫ – কলকাতা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সুভো ঠাকুর-এর প্রয়াণ দিবস আজ।

১৯৯২ – কানন দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা এদিন প্রয়াত হন।

About Post Author