সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৩ তম দিন-
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৯১২-ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা হয়।
১৯৪৬-ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।
১৯৪৭-ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।
১৯৭২ – রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
২০০০ – পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৪ – প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৭ – বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯২৩-ভারতীয় বাঙালি অভিনেত্রী সুমিত্রা দেবী এদিন জন্মান।
১৯২৩ – ভারতীয় চলচ্চিত্রের সুবিখ্যাত নেপথ্য সঙ্গীতশিল্পী মুকেশ চন্দ মাথুর-এর জন্মদিন আজ।
১৯২৬ – মোফাজ্জল হায়দার চৌধুরী, মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৮-প্রথম ভারতীয় বিমান চালক ইন্দ্রলাল রায় যুদ্ধরত অবস্থায় আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৪৮- বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭০-‘মাসিক বসুমতী’ পত্রিকার অন্যতম সম্পাদক প্রাণতোষ ঘটক এদিন প্রয়াত হন।
১৯৭৬-বাঙালি লেখক, ছোটগল্পকার ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু-র প্রয়াণ দিবস আজ।
১৯৮৬-প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৪ -বাঙালি অভিনেত্রী তথা নাট্যসম্রাজ্ঞী সূর্যবালা দেবী-র প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক