Home » স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ি মাছের ভর্তা

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইলে চিংড়ি মাছের ভর্তা

সময় কলকাতা ডেস্ক,২১ জুলাইঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে চিংড়ি মাছের ভর্তা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই চিংড়ি মাছের ভর্তা। বাড়ির বড়ো থেকে ছোট, সবাই চিংড়ি মাছের ভর্তা একেবারে চেটেপুটে খাবে। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ
চিংড়ি মাছ: ৩০০ গ্রাম
কাঁচা লঙ্কা: ২টি
রসুনের কোয়া: ৪-৫টি
হলুদ: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
ধনে পাতা: আধ কাপ
পেঁয়াজ: ২টি
শুকনো লঙ্কা: ২টি
সর্ষের তেল: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ

আরও পড়ুন    ছুটির দিনে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আচারি ইলিশ


প্রণালী
প্রথমে চিংড়ি মাছ ভাল করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখুন। আধঘণ্টা পর ধুয়ে নিয়ে সামান্য নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলি ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। এবার একটু ঠান্ডা হলে সব উপকরণ মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। আপনি শিলে বাটতে পারলে আরও ভাল হয়। পরিবেশন করার আগে শুধু ধনেপাতা এবং কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা চিংড়ি মাছের ভর্তা।

About Post Author