সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২৩ জুলাই : বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। কুইন্স পার্ক ওভালে সারাদিনে ক্যারিবিয়ানরা ব্যাটাররা তুললেন ১৪৩ রান। হারালেন চারটি উইকেট। ফলো-অন এড়াতে হলে চাই আর ১০ রান। বৃষ্টি ও ক্যারিবিয়ান ব্যাটারদের লড়াই মিলেমিশে গিয়েছে কুইন্স পার্ক ওভালে, ভারত -ওয়েস্টইন্ডিজের মধ্যে চলতি সিরিজের তৃতীয় দিনে।

দ্বিতীয় দিনের ১ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে দিনে প্রথম সাফল্য আনেন নতুন মুখ মুকেশ কুমার। বাংলার মুকেশের বলে ক্যারিবিয়ান দলে অভিষেককারী ক্রিক ম্যাকেঞ্জির খোঁচা ঈশান কিষানের গ্লাভস-বন্দী করেন।বিরাট কোহলির এসময় উল্লাস ছিল চোখে পড়ার মত। তাঁর ক্রিকেট মাঠের আবেগ দিয়ে মুকেশকে ছুটে এসে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। মুকেশ আর উইকেট না পেলেও তাঁর বল খুব দেখেশুনে খেলেছেন ওয়েস্টইন্ডিজ ব্যাটসম্যানরা।ওয়েস্টইন্ডিজ ক্রেগ ব্রেথওয়েটকে সরাসরি বোল্ড করে ভারতীয় শিবিরে আশা জাগান অশ্বিন। ব্রেথওয়েট করেন ৭৫ রান। এরপরে আরও দুটি উইকেট খোয়ালেও ওয়েস্টইন্ডিজ তাদের প্রাথমিক লক্ষ্য ফলোঅন এড়ানোর টার্গেটে পৌঁছাতে তারা প্রায় সফল। ভারতীয় বোলারদের মধ্যে দুটি উইকেট পেয়ে সবচেয়ে সফল রবীন্দ্র জাদেজা। জয়দেব উনাদকট ছাড়া বাকিদের সকলেই একটি করে উইকেট পেয়েছেন। আকাশ পরিষ্কার থাকলে ম্যাচের চতুর্থ দিনে ভারতীয়রা ম্যাচকে প্রাণবন্ত রাখার জন্য কতটা আক্রমণাত্মক হয় তার ওপরে নির্ভর করছে কুইন্স পার্ক ওভাল ম্যাচের ভাগ্য ।
আরও পড়ুন : ফের যাত্রী ভোগান্তি! সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?