সময় কলকাতা ডেস্ক,২২ জুলাই: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি হাওড়া ডিভিশনে। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে হাওড়া ডিভিশনে বাতিল বহু দূরপাল্লার ট্রেন। শনি ও রবিবার হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিলের কথাও ঘোষণা করা হয়েছে। যার জেরে একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। বহু ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি যাত্রীদের। জানা গিয়েছে,শনিবার প্রায় ২২টি লোকাল ও রবিবার ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখা, হাওড়া ব্যান্ডেল নৈহাটি শাখায়, কাটোয়া আজিমগঞ্জ শাখায় এবং খানা গুমানি শাখায় এই মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কার্যত সেকারণেই ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে, হাওড়া, ব্যান্ডেল থেকে একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। কিছু ট্রেনের সময় এগিয়ে আনা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে আগে থেকেই সব ট্রেনের সময়সূচি ঘোষণা করেছে রেল।
আরও পড়ুন ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে! মৃত অন্তত ১৭

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়া থেকে অন্ততপক্ষে ১৩ টি ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ থেকে ৬টি, কাটোয়া থেকে ৫টি, আজিমগঞ্জ থেকে ৩টি ট্রেন বাতিল আজকের জন্য। রামপুরহাট, কাটোয়া থেকে একটি করে ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও বর্ধমান থেকে ৭টি, ব্যান্ডেল থেকে ৫টি, নৈহাটি থেকে ৩টি, আরামবাগ ও মেমারি থেকে ১ টি করে ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে, রবিবার হাওড়া থেকে মোট ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে ৭টি, ব্যান্ডেল থেকে ৫টি ও আরামবাগ থেকে ১টি, নৈহাটি থেকে দুটি, শেওড়াফুলি, মেমারি, বারুইপাড়া থেকে একটি করে ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ডানকুনি থেকে ৪টি, কাটোয়া থেকে ৫টি ও আজিমগঞ্জ থেকে ৩ টি ট্রেন বাতিল করা হয়েছে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?