সময় কলকাতা ডেস্ক,২৪জুলাই: গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা কমবেশি সবারই। বেলা দশটার পর বাড়ি থেকে বেরনো খুব কঠিন হয়ে যায়। তবে কাজের জন্য তো বেরোতেই হবে। এই গরমে ডিহাইড্রেশনের সমস্যায় বেশি ভুগতে হয়। ঘাম বেশি হলেই শরীর থেকে প্রয়োজনীয় সমস্ত মিনারেল বাইরে বেরিয়ে আসছে। তাই এই ডিহাইড্রেশনের সমস্যায় শরীরের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। এমনকী শরীরকে ঠান্ডা রাখাটাও খুবই দরকারি। গরমে ডিহাইড্রেশনের সমস্যায় অন্যান্য রোগেরও বাসা বাঁধে। কিন্তু এই গরমের দিনে তীব্র দাবদাহে যাতে শরীরে জলের ঘাটতি না থাকে। সেই দিকে সর্বদা আপনাকেই নজর দিতে হবে। দিনে অন্তত পক্ষে ২-৩লিটার জল পান করতে হবে। ডিহাইড্রেশনের সমস্যায় শুধু জলপান করলেই হবে না। পাশাপাশি সারাদিনে এমন কিছু খাবার খাওয়া উচিত যা শরীরে জলের ঘাটতি মেটাবে।

ডাব
গরমকালে ডাবের জলের থেকে ভালো কিছু হয় না। ডাবের জল জলের ঘাটতি মেশানোর পাশাপাশি অনেক সমস্যার সমাধান করে। গরমকালে শরীরের ইলেকট্রোলাইটস এর জোগান দিতে ডাবের জল খুবই উপকারী। এছাড়া ডাবের জল ক্লান্তি দূর করতেও সাহায্য করে।
শসা
এই গরমে শরীর ভালো রাখতে চাইলে রোজ শসা খান। শসা দেহে ভালো পরিমাণে জলের জোগান দেয়। শসার মধ্যে রয়েছে ৯০ শতাংশ জল। এছাড়া ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে শসার মধ্যে। পাশাপাশি ত্বক আর চুলকে প্রাণবন্ত রাখতে শসা খুবই উপকারী।
আরও পড়ুন জেল্লাদার-দাগছোপহীন ত্বক পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন ফলের ফেসপ্যাক

তরমুজ
তরমুজ শরীরকে ঠাণ্ডা রাখে। তরমুজে ক্যালসিয়াম ছাড়াও ৯৫ শতাংশ জল রয়েছে। আয়রন, ফসফরাস, ভিটামিন সি, সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উপাদান থাকে তরমুজে। এছাড়াও তরমুজে লাইকোপিন পাওয়া যায়,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এই ফল ব্যাপক সাহায্য করে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু