সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাইঃ দীর্ঘ জল্পনার অবসান! অবশেষে মুক্তি পেল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’ ছবির ট্রেলার। জানা গিয়েছে,আগস্ট মাসের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। ইতিমধ্যে ‘গদর ২’ ছবিটির টিজার মুক্তি পেয়ে গিয়েছে। ছবির প্রচার কাজ তুঙ্গে। এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সিমরত কৌর। ২০ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময়ের এটি একটি জনপ্রিয় ছবির তকমা পেয়েছিল।

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার আসতে চলেছে ‘গদর ২’। অনিল শর্মা পরিচালিত ‘গদর এক প্রেম কথা’ একটি রোমান্টিক ঘরানার ছবি ছিল। এখানে তারা সিং ও সাকিনার গল্প ফুটিয়ে তোলা হয়। ভিন্ন ধর্মের হলেও তাদের মধ্যে মিষ্টি প্রেম কাহিনী আর তৎকালীন দেশ ভাগের কালো দিককে এক সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে। যা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল গোটা সিলভার স্ক্রিনে। এছাড়াও ফুটে ওঠে মর্মান্তিক দেশভাগের কাহিনী। সানিকে এক ট্রাক চালকের চরিত্রে এবং একজন শিখ এর চরিত্রে দেখা গিয়েছিল। অপরদিকে, সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সব পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে ওঠে এই নিয়েই ছিল সমগ্র ছবি।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ের কুড়ি বছর পূর্তি

এইবার এই ছবিরই দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে প্রায় ২০ বছর পর। আগের পরিচালক অনিল শর্মাই এই ছবির পরিচালনা করছেন। উৎকর্ষ শর্মাকে প্রধান চরিত্রের ভূমিকায় দেখা যাবে। সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর আগে ২০ বছর আগের গদরে তাঁকেই অভিনয় করতে দেখা গিয়েছিল সানি ও আমিশার ছেলের ভূমিকায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লব সিনহা। দর্শকদের উপহার দিতে আগামী আগস্ট মাসে ‘গদর ২’ ছবিটি মুক্তি পাচ্ছে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?