Home » খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ৩টি ছবি

খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ৩টি ছবি

সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: বাংলা সিনেপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর। ব্যাপক সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ফাটাফাটি, লক্ষ্মী ছেলে ও ‘হামি ২’। উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই তিনটি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। দারুণ সাফল্যের পর এবার জাতীয় প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার তিনটি ছবি। জানা গিয়েছে,আগামী ৪ আগস্ট সোনি লিভ-এর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ফাটাফাটি’ ।

আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে তৈরি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি’। গত ১২ই মে ছবিটি মুক্তি পায়।’ যদিও ছবিটি মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় হাউসফুল হয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের-এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর এই ছবি। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোতি’-র পর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর হাত ধরে এই ছবিতেই জুটি বেঁধেছেন ঋতাভরী চক্রবর্তী। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে। অন্যদিকে,ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও। আগামী মাসের ৪ অগাস্ট, সোনি লিভে দেখা যাবে এই ছবি।

আরও পড়ুন    ঘন-লম্বা চুল পেতে সপ্তাহান্তে বাড়িতে বসেই করুন চুলের পরিচর্যা

অন্যদিকে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ‘হামি ২’-ও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এই ছবিও এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। এ প্রসঙ্গে পরিচালক তথা অভিনেতা শিবপ্রসাদ বলেন, ‘এই প্রথম কোনও জাতীয় প্ল্যাটফর্মে বাংলা ছবির প্রিমিয়ার হবে। ভাল তো লাগছেই, সঙ্গে গর্ববোধও হচ্ছে।’ এদিকে,কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘লক্ষ্মীছেলে’ ও মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। কুসংস্কারের বিরুদ্ধে, সত্যঘটনা অবলম্বনে কৌশিক পর্দায় যে গল্প বুনেছিলেন, তা দর্শ

About Post Author