সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : জয় যেকোনও খেলায় যেকোনও দলের পক্ষে খুব স্বাস্থ্যকর, জয়ের অভ্যাসও অত্যন্ত জরুরী। জিতলে আত্মবিশ্বাসও বাড়ে। বার্বাডোজে ভারত জিতল অথচ জিতেও ভারতের অস্বস্তির কাঁটা যেন থেকেই গেল। কারণ আর কিছুই না – বার্বাডোজে তথাকথিত দুর্বল ওয়েস্ট ইন্ডিজ আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ে আচমকা ধস নামায়।বার্বাডোজের ব্রিজটাউনে রীতিমত কাঠখড় পুড়িয়ে জিততে হল ভারতকে।বার্বাডোজের ঈশান কিষান ছাড়া সবাই ব্যর্থ – যদিও বিরাট কোহলি ব্যাট করতেই নামেননি আর রোহিত শর্মা নামেন ৫ উইকেটের পতনের পরে।তথাপি ওয়েস্ট ইন্ডিজে আসার আসার পর থেকেই শুভমান গিলের ধারাবাহিক রানের খরা, এবং একদিনের ক্রিকেটে শ্রেয়স আয়ারের বিকল্প হিসেবে এখনও সূর্য কুমার যাদবের নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারা ভারতকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য।তবে সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে মহম্মদ সিরাজের দল থেকে ছিটকে যাওয়া। বিশ্বকাপ যে দোরগড়ায় কড়া নাড়ছে!
ভারতের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ বার্বাডোজে প্রাপ্তিও আছে। ২৩ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দলকে ১১৪ রানে আউট করে ২২ ওভার ৫ বল খেলে জয়ের লোককে পৌঁছে যাওয়া, জাদেজা এবং কুলদীপ যাদবের স্পিনের ভেলকি এবং ঈশান কিষানের কার্যকরী ৫২ রান। মহম্মদ সিরাজের দল থেকে ছিটকে যাওয়ার পরেও মুকেশ, শারদুল, হার্দিক – তিন পেসারের প্রত্যেকেই উইকেট তুললেন। তবে ভারতীয় পেসারদের সাফল্যের পরেও অধিনায়ক সাই হোপের লড়াই অক্সিজেন যোগাচ্ছিল ওয়েস্টইন্ডিজকে। কিন্তু ভারতের দুই স্পিনারের সামনে পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজের ব্যাটিং লাইন আপ। জাদেজা পান তিন উইকেট। অন্য স্পিনার কুলদীপ যাদব শেষের দিকে হয়ে ওঠেন ঘাতক। সাই হোপের ৪৩ রানের ইনিংস শেষ করে দেন কুলদীপ। ইনিংস শেষে এদিন তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৩-২-৬-৪।।
আরও পড়ুন : বেলিংহামের গোল, অনুশীলন ম্যাচে ইউনাইটেডকে হারাল রিয়েল, বার্সাকে পাঁচ গোল দিল আর্সেনাল


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার