Home » ইংল্যান্ড মহিলা ফুটবল দলের জয়, লরেন জেমসের গোলে হারাল ডেনমার্ককে

ইংল্যান্ড মহিলা ফুটবল দলের জয়, লরেন জেমসের গোলে হারাল ডেনমার্ককে

সময় কলকাতা ডেস্ক,২৮জুলাই : ফিফা মহিলা বিশ্বকাপ আরম্ভ হওয়ার আগে থেকেই চোট আঘাতে জর্জরিত ছিল ইংল্যান্ড। বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার আগেই  বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন   ইংল্যান্ড মহিলা ফুটবল দল এবার কতদূর এগোতে পারবে! তাঁদের দলনায়িকা লে উইলিয়ামসন সহ তিন গুরুত্বপূর্ণ সদস্য চোটের জন্য বিশ্বকাপে আসতে পারেননি। কিন্তু ইংল্যান্ডের রথের ঘোড়া  টগবগ করেই ছুটছে বিশ্বকাপে। হাইতিকে হারানোর পরে শুক্রবার আবার জয় পেল ইংল্যান্ড মহিলা ফুটবল দল।ম্যাচের নায়িকা লরেন জেমস। ২১বছর বয়সী লরেন জেমস এদিন ইংল্যান্ডের হয়ে নির্ণায়ক ভূমিকা নিলেন, চোখে পড়ার মত ফুটবল খেললেন গোল ও করলেন। তবে দুশ্চিন্তা থেকেই গেল। এদিনের ম্যাচে কায়রা ওয়ালশ হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়ল। চোট আঘাত তাড়া করে বেড়াচ্ছে ইংল্যান্ডের মেয়েদের।

চোট আঘাত যতই ইংল্যান্ড মহিলা দলকে তাড়া করুক, মাঠে তারা তাদের সেরা খেলাই উপহার দিচ্ছে।  শুক্রবার পর্যন্ত ফিফা মহিলা বিশ্বকাপে  স্পেন ছাড়া তারাই একমাত্র দল  যারা পরপর দুটি জয় পেল। গত দুবারের বিশ্বজয়ী  মার্কিন যুক্তরাষ্ট্র  একটি ম্যাচে আটকে গিয়েছে। গ্ৰুপ ডি-তে ইংল্যান্ড দলের শেষ খেলা চিনের বিরুদ্ধে। ম্যাচটি ড্র করলেই  তারা গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌঁছে যাবে যদিও শেষ ষোলোয় তাদের যাওয়া ইতিমধ্যেই  একরকম নিশ্চিত।এশিয়ান চ্যাম্পিয়ন চিনের সঙ্গে তাদের খেলা আগামী মঙ্গলবার।চিন শুক্রবার হাইতিকে হারিয়েছে ১-০ গোলে।

শুক্রবার  ফিফা ৱ্যাঙ্কিং-এ ৪ নম্বরে থাকা ইংল্যান্ড ১৩ নম্বরে থাকা ডেনমার্কের বিরুদ্ধে  খেলতে নামার আগে দু দলই গ্রূপে একই জায়গায় দাঁড়িয়েছিল। ৱ্যাচেল ড্যালির বাড়ানো পাস থেকে জয়সূচক গোলটি করেন লরেন জেমস।উল্লেখ্য, লরেন চেলসির রাইট ব্যাক রিস জেমসের বোন।

আরও পড়ুন :ওপেনহাইমার চলচ্চিত্রে প্রদর্শিত যৌনতার সমর্থনে শোভা দে

About Post Author