Home » ওপেনহাইমার চলচ্চিত্রে প্রদর্শিত যৌনতার সমর্থনে শোভা দে

ওপেনহাইমার চলচ্চিত্রে প্রদর্শিত যৌনতার সমর্থনে শোভা দে

সময় কলকাতা ডেস্ক,২৮ জুলাই : ৭৫ বছর বয়সেও তিনি পাল্টান নি। লেখিকা শোভা দে একইরকম আছেন। তাঁর যখন যা মনে হয়েছে তা অকপটে বলতে পিছপা হন নি। অনেক সময় তার বক্তব্য হয়ে উঠেছে বিতর্কিত এবং সমালোচনা কখনও থামিয়ে রাখতে পারেনি শোভা দে কে।

‘ভারতের জ্যাকি কলিন্স’ নামে পরিচিত, তাঁর লেখায় সমাজ, বাস্তব এবং যৌনতার কথা তিনি তুলে ধরেছেন নির্ভয়ে। এবার তাঁর আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে শোভা দে “ওপেনহাইমার” চলচ্চিত্রে প্রদর্শিত যৌন দৃশ্যের বিতর্কের বিষয়ে মন্তব্য করেছেন।তিনি খোলামেলা ভাবেই জানিয়েছেন ওপেনহাইমার তাঁকে মুগ্ধতা দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাঁর মন্তব্য তিনি প্রকাশ করতেই উঠেছে ঝড় । নেটিজেন মহলে কেউ তাঁর পাশে থেকেছেন, কেউ বা তাঁর বক্তব্যের বিরোধিতা করেছেন।

“স্পিড পোষ্ট ” গ্রন্থের লেখিকা তাঁর যুক্তি আইএন্ডবি মন্ত্রী অনুরাগ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে তুলে ধরেছেন।শোভা দে টুইট করেছেন, “#OppenheimerMovie আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে।উজ্জ্বল শব্দ ফাঁপা.
ওহ, যৌন দৃশ্য এবং ভগবদ্ গীতাকে ঘিরে বিতর্ক সম্পর্কে… এররর….অনেক 5-তারা হোটেল প্রতিটি ঘরে গীতা এবং বাইবেল রাখে।বিছানার পাশে, যেখানে অসংখ্য দম্পতি সঙ্গম করে।@ianuragthakur কেউ আপত্তি করে না।”

আর এরকম টুইট শোভা দে পোষ্ট করার পরেই তা নজরে কেড়েছে নেটিজেন মহলের। অনেকেই তাঁর মন্তব্য নিয়ে আপত্তি তুলেছেন। তবুও কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন।এরকম এক নেটিজেন শোভার মন্তব্যকে সমর্থন করে বললেন, “এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন?যৌনতা কি সত্যিই নোংরা কিছু?
এটা কি অপরাধ?আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের মন্দিরে ভারতে যৌনতা পালিত হয়।জীবন সৃষ্টি করে এমন কিছু কীভাবে নোংরা হতে পারে বা মানুষের অনুভূতিতে আঘাত লাগে তা আমার কল্পনার বাইরে।” শোভা দের সহমত মানুষের সংখ্যা আজ আর বিরল নয় তা এই একটি পোষ্টে পরিষ্কার এবং আরও পরিষ্কার যে শোভা দে যৌনতা নিয়ে তাঁর খোলামেলা ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবেন না।

আরও পড়ুন :সৌম্যদীপ ও হার-না-মানা রূপকথা : প্রতিবন্ধকতা যেখানে হার মানে

About Post Author