সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ পনির খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি— নানা ভাবেই মন জয় করেছে পনির। রেজালা মানেই কি চিকেন? অথবা কাতলা? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক পনির রেজালা। পনিরের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পনির রেজালা। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে পনির রেজালা। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে পনির রেজালা। পনির রেজালা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-৩০০ গ্রাম
গোটা কাজু-১০-১২টা
লবঙ্গ-৪-৫টা
পোস্ত-২ টেবল চামচ
দই-১ কাপ
দারচিনি-২টো
ছোট এলাচ-৪-৫টা
পেঁয়াজ বাটা-১ কাপ
আদা, রসুন বাটা-২ টেবল চামচ
আরও পড়ুন স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন চিতল মাছের কোফতা কারি
গোটা গোলমরিচ-৮-১০টা
তেজপাতা-১টা
শাহ মরিচ গুঁড়ো-আধ চা চামচ
ধনে গুঁড়ো-১ টেবল চামচ
কেওড়া জল-১ চা চামচ
ঘি-২ টেবল চামচ
ভেজিটেবল অয়েল-২ টেবল চামচ
নুন ও চিনি-স্বাদ মতো

রন্ধন পদ্ধতি
প্রথমেই একটা বড় বাটিতে পনির, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেট করে ১ ঘণ্টা রেখে দিন। এবার কাজু ও পোস্ত মিহি করে পেস্ট করে নিন। এক ঘণ্টা পর কড়াইয়ে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা পনির দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা তুলে শাহ মরিচ গুঁড়ো,কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে পনিরের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। এরপর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন। গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। ছুটির দিনে বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন পনির রেজালা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি