Home » চিতল নয়,স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির মুইঠ্যা

চিতল নয়,স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির মুইঠ্যা

সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট:  মালাইকারি হোক কিংবা পাতুরি— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে চিংড়ি। চিংড়ি খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। মুইঠ্যা মানেই কি চিতল? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক চিংড়ির মুইঠ্যা। চিংড়ির স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ির মুইঠ্যা। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে চিংড়ির মুইঠ্যা। চিংড়ির মুইঠ্যা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ

চিংড়ি: ৫০০ গ্রাম

জিরে গুঁড়ো: ২ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি: টেবিল চামচ

হলুদ গুঁড়ো: আধ চামচ

আলু সেদ্ধ: ১টি

নুন: পরিমাণ মত

চিনি: স্বাদমত

পেঁয়াজ কুচি: এক কাপ

টম্যাটো কুচি: আধ কাপ

পেঁয়াজ বাটা: আধ কাপ

আদা বাটা: ১ চা চামচ

সর্ষের তেল: আধ কাপ

ঘি: ২ টেবিল চামচ

গরম মশলা: আধ চা চামচ

আরও পড়ুন    স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি

রন্ধন পদ্ধতি 

প্রথমেই চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভাল করে পরিষ্কার করে নিন। এরপর  চিংড়িগুলোকে ভাল করে বেটে নিয়ে তার সঙ্গে আলুসেদ্ধ মেখে নিন। এরমধ্যে একেএকে দিয়ে দিন নুন, সামান্য চিনি, আদা বাটা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার সব উপকরণ ভাল করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। ওই মণ্ড থেকে ছোট ছোট মুঠোর আকারে বানিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে মুইঠ্যাগুলো ভেজে তুলে রাখুন। ওই কড়াইতেই আদা বাটা, পেঁয়াজ বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য চিনি, হলুদ,লঙ্কা গুঁড়ো ভাল করে কষিয়ে নিন। মশলা কষতে কষতে তেল ছেড়ে এলে জল দিয়ে ফুটতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। ফুটে এলে উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন চিংড়ির মুইঠ্যা।

About Post Author