সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি। মালাইকারি মানেই কি শুধু চিংড়ি? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক চিকেন মালাইকারি। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন মালাইকারি। পোলাও,রুটি, পরোটা কিংবা নানের একবার এই চিকেন মালাইকারি খেলে আর ভুলতে পারবেন না। চিকেন মালাইকারি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন মালাইকারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস-১ কেজি
নারকেলের দুধ-৩ কাপ
টক দই-১ কাপ
কাঁচা দুধ ১ কাপ
পিঁয়াজ,আদা,রসুন বাটা-৫ চা চামচ
জিরা বাটা-১ চা-চামচ
বাদাম বাটা-২ টেবিল চামচ
পোস্তদানা বাটা-২ টেবিল চামচ
মরিচগুঁড়ো-১ চা-চামচ

কাঁচা লঙ্কা- ৫-৬টি
গরম মশালার গুঁড়ো-১ চা-চামচ
জায়ফল-জয়ত্রী গুঁড়ো-চা-চামচ
দারুচিনি-৬ টুকরো
এলাচ,লবঙ্গ-৬ থেকে ৭টি
তেজপাতা-৪টি
ঘি-হাফ কাপ
নুন,হলুদ,তেল-পরিমাণ মত
বেরেস্তা- আধা কাপ
আরও পড়ুন স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন ডিমের ভর্তা

রন্ধন প্রণালী
প্রথমেই মাংস ভালো করে ধুয়ে তাতে নুন,হলুদ,দুধ দিয়ে এক ঘণ্টা রাখতে হবে। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে পিঁয়াজ ভেজে সব বাটা মশলা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেবেন। এবার নুন, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লঙ্কা, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ ও ২ কাপ গরম জল দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে তেলের ওপর এলে মালাই দিয়ে দিলেই তৈরি চিকেন মালাইকারি। পোলাও, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে খেয়ে নিন চিকেন মালাইকারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি