স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ আগস্ট: মার্কিন লিগে যোগ দিয়েই স্বমহিমায় লিওনেল মেসি। গত দুই ম্যাচে গোলাপি জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এদিনও সেই ফর্ম ধরে রাখলেন তিনি। ভারতীয় সময় সোমবার ভোরে লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও এফসি ডালাস। ম্যাচের শুরুর ৬ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক। বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান মেসি। এই গোলটির সঙ্গে বিশ্বকাপে নির্ণায়ক ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করা গোলটির মিল রয়েছে।
আরও পড়ুন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোলের বন্যা ভারতের
OTRO GOLAZO DE NUESTRO CAPITÁN ???? ????????#DALvMIA | 4-4 pic.twitter.com/aOhBw7LJGZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 7, 2023
যদিও প্রথমার্ধের শেষ ৮ মিনিটে জোড়া গোল হজম করে মেসির ক্লাব। ৬৩ মিনিটে মেসির দলের বিপদ বাড়ান ভেলাস্কো। ৩-১ গোলে এগিয়ে যায় ডালাস। টেলরের ৬৮ মিনিটের করা আত্মঘাতী গোলে বিপদ আরও বাড়ে মায়ামির। ৩ গোলের ব্যবধান করেও এদিন ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারল না ডালাস। ৬৫ মিনিটে ম্যাচে একটি গোলের ব্যবধান কমায় মায়ামি। গোল করেন বেঞ্জামিন ক্রিমাশ্চি। এই গোলের ক্ষেত্রেও অবদান মেসির। এবার ডালাসের হয়ে আত্মঘাতী গোল করেন মার্কো ফারফান। ম্যাচের ফল হয় ৪-৩। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিট বাকি ছিল ম্যাচের। এবার মেসি ম্যাজিক। বাঁ পায়ের দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান লিও।

আরও পড়ুন ক্যারিবিয়ান সফরে ফের ধাক্কা ভারতের, দ্বিতীয় টি-২০ ম্যাচেও হারলেন হার্দিকরা
টানা তিন ম্যাচে ক্লাবটির হয়ে জোড়া গোল করে নয়া মাইলফলক স্পর্শ করেন এলএমটেন। ইতিমধ্যে মিয়ামির জার্সিতে শেষ ৪ ম্যাচে মোট ৭ টি গোল ও ১ টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় পেনাল্টি পায় মায়ামি। সাধারণ মেসিই পেনাল্টি নেন। কিন্তু এখানেও বড় মনের পরিচয় দেন এলএস টেন। জোসেফ মার্তিনেজকে পেনাল্টি শট নেওয়ার সুযোগ দেন তিনি। জোসেফ কোনও ভুল করেননি। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে মায়ামি। ৭২ মিনিটের মাথায় ম্যাচ মায়ামির হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার