সময় কলকাতা ডেস্ক, ৯ আগষ্ট : টেস্ট ক্রিকেটে প্রথম দিনের প্রথম কয়েক ওভার বেশ গুরুত্বপূর্ণ আর তাই বিশেষজ্ঞ ও টেকনিক্যালি সলিড ব্যাটসম্যানদের দিয়ে ওপেন করানো হয়। একদিনের ক্রিকেট ফরম্যাটে বা টি-টোয়েন্টি ক্রিকেটে বিষয়টা অনেকটাই পাল্টে যায় ।ওপেন করতে অনেকসময় মারকুটে ব্যাটারদের নামানো হয় সীমিত ওভারের ক্রিকেটে প্রথম দিকের ফিল্ডিং রেস্ট্রিকশনের সুবিধা নিতে। টেস্ট ক্রিকেটে বিপক্ষের ফিল্ডাররা শুরুর দিকে অনেক সময়ই ওপেনারদের চারপাশে ঘিরে থাকেন। টেস্টে সকালের পিচে প্রাণ থাকে আর সেজন্য প্রথম দিকের ব্যাটারদের কাজটা অনেকটাই কঠিন। সাধারণভাবে সেরা পেস বোলার প্রথম ওভার বল করে থাকেন। টেস্ট ম্যাচের প্রথম বল আরও গুরুত্বপূর্ণ। এই বলে আউট করতে পারলে বোলারদের মানসিক বল যেমন বাড়ে তেমনই ব্যাটিং সাইডের ওপরে চাপ পড়ে।এই বলটিতে আউট হওয়া বা করার নজিরও বেশ চমকপ্রদ। টেস্ট ক্রিকেটে ৩৪ বার এমনটা হয়েছে। কপিল দেব ও সুনীল গাভাস্কার সহ একাধিক তারকা ক্রিকেটার এই আশ্চর্য রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছেন।

টেস্টের প্রথম বলে উইকেট প্রাপকদের তালিকায় ভারতীয়দের দুজন বোলার রয়েছেন। এদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা মিডিয়াম ফাস্ট বোলার কপিল দেব রয়েছেন।তিনি দুবার ইনিংসের প্রথম বলে উইকেট পান। একবার তিনি আউট করেন পাকিস্তানের মহাসিন খানকে, অন্য শিকার সাউথ আফ্রিকার স্টিফেন জিমি কুক।অপর সফল বোলার আবিদ আলি। তিনি একাত্তরের ভারতের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয়ের সিরিজে কুইন্স পার্ক ওভালে ফ্রেড্রিকসকে ইভিংসের প্রথম বলে আউট করেন ।টেস্ট ম্যাচের ইনিংসের সবচেয়ে বেশিবার প্রথম বলে আউট হওয়ার নজির ভারত ও বাংলাদেশের দুই ব্যাটসম্যানের দখলে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাস্কার তিনবার আউট হয়েছেন প্রথম বলে। বাংলাদেশের হান্নান সরকারও ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে তিনবার ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান। প্রত্যেকবার প্রতিপক্ষ ছিল ওয়েস্টইন্ডিজ। তিনবারই তাকে আউট করেন পেড্রো কলিন্স। তবে সুনীল গাভাস্কারের প্রতিপক্ষ তিনবার ছিল তিনটি বিভিন্ন দেশ।ইংল্যান্ড, ওয়েস্টইন্ডিজ ও পাকিস্তান দলের বিরুদ্ধে প্রথম বলে তিনি আউট হন। ৩৪ বার টেস্ট ইনিংসের প্রথম বলে আউট হওয়ার তালিকায় ভারতের বেশ কয়েকজন ব্যাটার রয়েছেন।গাভাস্কার ছাড়াও সুধীর নায়েক,ডাবলু ভি রমণ, শিবসন্দর দাস, ওয়াসিম জাফর কে এল রাহুল রয়েছেন এই তালিকায়।।
আরও পড়ুন : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাক দ্বৈরথ, ভারতকে সমীহের সুরে হুঁশিয়ারি পাক কোচের


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে