সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। একবার রিচার্জ করলেই ৩৬৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ফ্রি এসএমএস এর সুবিধাও। গ্রাহকদের জন্য জিও-র এই বার্ষিক প্ল্যান রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, আপনার মাসিক খরচ খুবই কম হয়ে যায়। যদিও জিও-র এই ২৯৯৯ টাকার প্ল্যানটি সবচেয়ে বেশি দামের মোবাইল প্ল্যান। এই প্ল্যানটিতে আপনি মোট ৯১২.৫ জিবি ডেটা পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক সুবিধা পাবেন এই প্ল্যানে।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানে আর কি কি সুবিধা পাওয়া যাবে-
জিও-র ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিও টিভি, জিও সিনেমা,জিও সিকিউরিটি,জিও ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে রিচার্জ করতে হবেনা।এছাড়াও সুইগি থেকে ২৪৯ টাকার খাবার কিনলে ১০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আজিও থেকে ৯৯৯ টাকার ওপরে কিছু কিনলে ২০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফ্লাইটে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। রিলায়েন্স ডিজিটাল থেকে অডিও ডিভাইস এবং হোম অ্যাপ্লায়েন্স কিনলে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন। যদিও জিও-র ২৯৯৯ এই প্ল্যানটি সবচেয়ে বেশি দামের বলে খুব একটা চাহিদা নেই। যদিও অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে ২৯৯৯ টাকারও কমে ৩টি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। গ্রাহকদের জন্য জিও-র এই বার্ষিক প্ল্যানগুলি রিচার্জের সবথেকে বড় সুবিধা হল, আপনার মাসিক খরচ খুবই কম হয়ে যায়। আপনি যদি ১৪৯৯ প্ল্যানটি যদি রিচার্জ করেন, তাহলে আপনাকে প্রতি মাসে ১২৫ টাকারও কম খরচ করতে হচ্ছে। ২৪৯৯ টাকার প্ল্যানে প্রতি মাসে আপনাকে ২১০ টাকার মত খরচ করতে হচ্ছে।
আরও পড়ুন গ্রাহকদের জন্য ৫টি রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও, থাকছে দারুণ অফার

জিও ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনি প্ল্যানটিতে ২৪ জিবি ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা।
জিও ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রতিদিন প্ল্যানটিতে ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। বছর শেষে থাকছে ৭৩০ জিবি-র মতো বিপুল ডেটা ব্যবহারের সুযোগ। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়া জিও-র সবরকম কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুযোগও থাকছে।
জিও ২৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও-র ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রতিদিন প্ল্যানটিতে ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। বছর শেষে থাকছে ৭৩০ জিবি-র মতো হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানেও থাকছে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়া জিও-র সব্রকম কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুযোগও থাকছে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার