Home » গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল, সঙ্গে থাকছে অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন

গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল, সঙ্গে থাকছে অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন

সময় কলকাতা ডেস্ক,১২ আগস্ট:  এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জনপ্রিয়তার কথা মাথা রেখে গ্রাহকদের জন্য কম খরচে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নতুন এই পোস্টপেইড প্ল্যানের জন্য আপনাকে পকেট থেকে খসাতে হবে ৯৯৯ টাকা।  নতুন পোস্টপেইড এই প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কলিং এর সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড হাই স্পিড ডেটার সুবিধাও। সেইসঙ্গে পেয়ে যাবেন রোজ ১০০টি করে ফ্রি এসএমএস এর সুবিধাও। পেয়ে যাবেন ১০০ জিবি ডেটাও। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানটি সম্পর্কে বাকি তথ্য-

৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে আপনি ১০০ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং এসএমএস ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধাও পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ৩টি অ্যাড-অন কানেকশনের সুবিধা পাবেন। এই অ্যাড অনের সঙ্গে অতিরিক্ত ৩০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে মোট চারটি কানেকশন ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানটি ছয় মাসের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও এবং এক বছরের জন্য ডিজনি + হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানে মোবাইল প্রোটেকশন, এক্সস্ট্রিম মোবাইল প্যাক এবং উইঙ্ক মিউজিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

তবে এয়ারটেলের এই প্ল্যানটি ব্যয়বহুল মনে হলে আপনি এয়ারটেলের এই রিচার্জ গুলিও করতে পারেন

৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান

আপনি যদি কম খরচে বেশি ডেটা সহ একটি প্ল্যান খোঁজেন, তাহলে এয়ারটেল-এর ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। কোম্পানি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ এমএমএস পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ পাবেন।

আরও পড়ুন   পছন্দমত ভিআইপি মোবাইল নম্বর নিতে চান? সস্তায় দারুণ অফার দিচ্ছে জিও

৫১৯ টাকার রিচার্জ প্ল্যান

আপনি যদি ৬০ দিনের রিচার্জ প্ল্যান কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এয়ারটেল-এর ৫১৯ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডেটার সুবিধা পেয়ে যাবেন। সেইসঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও।

About Post Author