সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জনপ্রিয়তার কথা মাথা রেখে গ্রাহকদের জন্য নতুন ৫টি রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। নতুন এই প্রিপেড প্ল্যানের খরচ শুরু হচ্ছে ২৬৯ টাকা থেকে এবং তা শেষ হচ্ছে ৭৮৯ টাকায়। নতুন প্রিপেড প্ল্যানগুলির সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং, জিও সাভান প্রো-র সাবস্ক্রিপশন অফার সহ আরও অনেক সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি সম্পর্কে বাকি তথ্য-
আরও পড়ুন মাত্র ৭ টাকায় দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও
জিও ২৬৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রিতে জিও সাভান প্রো সাবস্ক্রিপশনের সুবিধা। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে জিও ব্যবহারকারীদের প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা অফার করা হবে। সেইসঙ্গে বিনামূল্যে প্রতিদিন আনলিমিটেড কলিং ও এসএমএস পেয়ে যাবেন।
জিও ৫২৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানেও গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রিতে জিও সাভান প্রো সাবস্ক্রিপশনের সুবিধা। এই প্ল্যানে জিও ব্যবহারকারীদের প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা অফার করা হবে। সেইসঙ্গে বিনামূল্যে প্রতিদিন আনলিমিটেড কলিং ও এসএমএস,অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড জিও টিউন পেয়ে যাবেন।

জিও ৫৮৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৫৬ দিনের বৈধতা। সেইসঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধাও পেয়ে যাবেন। এছাড়াও বিনামূল্যে প্রতিদিন আনলিমিটেড কলিং ও এসএমএস,অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড জিও টিউন পেয়ে যাবেন। যার জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে না।
জিও ৭৩৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এছাড়াও বিনামূল্যে প্রতিদিন আনলিমিটেড কলিং ও এসএমএস,অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড জিও টিউন পেয়ে যাবেন।
আরও পড়ুন কম খরচে দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

জিও ৭৮৯ টাকার প্রিপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানটি রিচার্জ করলে জিও ইউজাররা পেয়ে যাবেন ২ জিবি ডেটা। সেইসঙ্গে বিনামূল্যে প্রতিদিন আনলিমিটেড কলিং ও এসএমএস,অ্যাড-ফ্রি মিউজ়িক ও আনলিমিটেড জিও টিউন পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা ৮৪ দিন।


More Stories
নিখুঁত গণনা বলে দিতে পারে আপনার মৃত্যুর দিন-ক্ষণ! কীভাবে? জানলে অবাক হবেন …
Artificial intelligence: কৃষির ভবিষ্যৎ পাল্টে দেবে এআই, এল যুগান্তকারী আবিষ্কার
এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন