সময় কলকাতা ডেস্ক,১৬ আগস্ট : রবিবার ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও ইংল্যান্ড। প্রতিযোগিতা শুরুর আগে দুদলের কাছেই সমস্যা ছিল বেশ বড়মাপের। একদিকে কয়েকমাস আগেই স্পেনের মহিলা দলের বেশ কিছু ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে চোট আঘাতে জর্জরিত ছিল ইংল্যান্ড মহিলা ফুটবল দল। প্রথম দলের একাধিক নিয়মিত খেলোয়াড় ছিটকে যান প্রতিযোগিতা থেকে। যাবতীয় প্রতিবন্ধকতা সত্ত্বেও ইংল্যান্ড একের পর এক বাধা অতিক্রম করে সেমিফাইনালে উঠে আসে।বুধবার ইংল্যান্ড মহিলা দল ফিফা মহিলা বিশ্বকাপে প্রথমবার ফাইনালে ওঠার লক্ষ্যে সেমিফাইনালে হারিয়ে দিল অন্যতম আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে। খেলার ফল ৩-১। ২০ আগস্ট ফাইনালে স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে এবং দুদলের কাছেই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
আরও পড়ুন :বিদ্রোহ কাটিয়ে ফাইনালে লা ফুরিয়া রোজা: কী ছিল দশমাস আগের বিদ্রোহ?
বুধবার সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম গোলটি করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার স্যাম কেরের সমতা ফেরানো গোলকে অর্থহীন করে দেন লরেন হেম্প এবং অ্যালেসিয়া রুসো। পর পর দুটি গোল সেমিফাইনালের ভাগ্য স্থির করে দেয়।
এর আগে, এলা টুন প্রথমার্ধে ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার দুর্গে প্রথম আঘাত হানেন। ইংল্যান্ড ও স্পেন ফাইনালে মুখোমুখি হচ্ছে যেখানে দুদলের খেলোয়াড়দের কাছে সেরা তুলে ধরার চ্যালেন্জ থাকবে, ঠিক তেমন দেখার স্প্যানিশ কোচ হোরহে ভিলডা ও ইংল্যান্ড ম্যানেজার সারিনা উইগম্যানের মগজাস্ত্রের লড়াইয়ে কে জয়ী হয়।
আরও পড়ুন :মহিলা ফুটবলের রাজকন্যা আলেক্সিয়া পুতেল্লাস


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র