সময় কলকাতা ডেস্ক, ১৬ আগষ্ট : ডার্বি জয়ের পরে আশার পাশাপাশি আশঙ্কা ছিল। ইতিহাস বলছে বড়ম্যাচে জয়ের পরে ইস্টবেঙ্গল সেভাবে জ্বলে ওঠে না। তবে কার্লেস কুয়াদ্রাতের হাতে থাকা ইস্টবেঙ্গলে এবার তেমন কিছু ঘটল না। ডার্বি পরবর্তী ম্যাচেও রীতিমত ম্যাচের লাগাম হাতে রেখে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। টানা দুটি ম্যাচ জিতে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠল। বুধবার সন্ধ্যেয় কিশোর ভারতী স্টেডিয়ামে তারা পাঞ্জাব এফসি কে হারাল ১-০ গোলে।খেলার ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন সিভেরিও তোরো। ডার্বির মতই এ ম্যাচেও গোলের কারিগর ছিলেন বোরহা। ইস্টবেঙ্গলের দ্বিতীয় কর্ণার থেকে হেডে গোল করে যান সিভেরিও।
আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে মুখোমুখি স্পেনের
খেলার শুরুর দিকে পাঞ্জাব এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের লড়াই সমানে সমানে হলেও ইস্টবেঙ্গলের সামনে গোলের বেশি সুযোগ এসেছে । কখনও বারপোষ্ট প্রতিবন্ধক হয়েছে, কখনও সুযোগ হাতছাড়া হয়েছে অল্পের জন্য। ক্লেটন সিলভা ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে একবার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন, আরেকবার অবিশ্বাস্য মিস করেন। তবুও বল পজেসন তুলনামূলক কম রেখেও ইস্টবেঙ্গল পেশাদারী ঢঙে পৌঁছে গেল ডুরান্ডকাপের সেমিফাইনালে। মোহনবাগান তিনটে খেলার মধ্যে দুটি ম্যাচে জিতে ছয় পয়েন্ট পেয়েছে ও গ্রূপে তারা দ্বিতীয় হয়েছে। মোহনবাগান পাঞ্জাবকে ২-০ গোলে হারায়।অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে শেষ কয়েক মিনিটের জন্য রক্ষণে ঢিলেমি দিয়ে ম্যাচ ড্র করে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ দুটি ম্যাচে জয়ের সুবাদে ইস্টবেঙ্গলের পয়েন্ট সাত। স্লো বাট স্টেডি হয়ে এগচ্ছেন কুয়াদ্রাত।
আরও পড়ুন : বড়ে মিঞা মহম্মদ হাবিব আর নেই, ফুটবলে ইন্দ্রপতন


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ