Home » স্পেন বনাম ইংল্যান্ড, ফিফা মহিলা বিশ্বকাপে জিতে ইতিহাস গড়বে কে?

স্পেন বনাম ইংল্যান্ড, ফিফা মহিলা বিশ্বকাপে জিতে ইতিহাস গড়বে কে?

সময় কলকাতা ডেস্ক : ইতিহাস গড়বে কে?মহিলাদের ফুটবল ইতিহাসে নিজেদের নাম খোদাই করা থেকে স্পেন ও ইংল্যান্ড – দুদলই মাত্র একটি জয় দূরে।
উল্লেখ্য, রবিবার (২০ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনির স্টেডিয়ামে ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল খেলা হতে চলেছে। কয়েক ঘন্টা পরেই নির্ধারিত হয়ে যাবে  মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ভাগ্য।জানা যাবে কে ইতিহাস গড়বে ?

দুদলের ফিফা ৱ্যাঙ্কিংয়ে খুব একটা হেরফের নেই। দুদলই নক আউট স্টেজে একের পর এক জয় তুলে এনেছে অনায়াসে। স্পেনকে তুলনামূলক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ফাইনালে উঠতে হয়েছে। সেমিফাইনালে তারা শেষ মুহূর্তের গোলে সুইডেনকে ২-১ গোলে  হারায়। অন্যদিকে,অন্য সেমিফাইনালে ইংল্যান্ড ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। তবে দুদলের কাছেই বিশ্বকাপ শুরুর আগের পরিস্থিতি খুব সহজ ও সুখকর ছিল না। স্পেন মহিলা ফুটবল দলের ভেতরে শুরু হয়েছিল বিপ্লব আর চোট আঘাতে জর্জরিত ইংল্যান্ডের সেরা মহিলা ফুটবল তারকারা একের পর এক দলের বাইরে চলে যান। তবুও বাধা কাটিয়ে দু দল ফিফা মহিলা  বিশ্বকাপের ফাইনালে।

আরও পড়ুন : মহিলা ফুটবলের রাজকন্যা আলেক্সিয়া পুতেল্লাস

ফাইনালে বাজিমাত যারাই করুক তারা প্রথমবার  মহিলা বিশ্বকাপে বিজয়চুম্বন করতে পারবে । স্পেন দলে রয়েছেন বার্সেলোনা  মহিলা ফুটবলার দলের  নয় জন তারকা যাদের মধ্যে অ্যালেক্সিয়া পুতেল্লাস অন্যতম। ইংল্যান্ডেও রয়েছেন একাধিক দক্ষ খেলোয়াড়।তবে স্পেনের সালমা প্যারালুয়েলো ও ইংল্যান্ডের মিলি ব্রাইট ও লরেন হেম্পের ওপরে আলাদা করে নজর থাকবে।ফুটবলের স্বাভাবিক নিয়মে যে দল ফাইনালে শেষ পর্যন্ত অন্য দলের তুলনায় নিজের প্রাধান্য কায়েম রাখবে ইতিহাস গড়বে তারাই। এখন দেখার, ইতিহাস গড়বে কে?

About Post Author