স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অগস্ট: দীর্ঘ টালবাহানার পর চলতি মাসের শেষেই শুরু হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন এশিয়া কাপ। প্রথম ম্যাচে ঘরের মাঠে পাকিস্তান মুখোমুখি হবে নেপালের। উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার জন্য বিসিসিআই সচিবকে জয় শাহকে আমন্ত্রণ পাঠালো পিসিবি।বিসিসিআইয়ের পাশাপাশি এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতিও জয় শাহ। সেই সূত্রেই এশিয়া ক্রিকেট কাউন্সিলের বাকি সদস্যের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে পিসিবি।

যদিও সংবাদ সংস্থা সূত্রের দাবি, পাকিস্তান আমন্ত্রণ পত্র পাঠালেও জয় শাহের পাকিস্তানে যাওয়া নিয়ে রয়েছে সংশয়। এর আগেই অবশ্য পাকিস্তানে উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন জয় শাহ। তবে আমন্ত্রণ পত্র পাওয়ার পর তিনি যাবেন কিনা তনিয়ে তৈরি হয়েছিল সংশয়। কারণ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতির অনুপস্থিতি থাকাটা মোটেও ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়।

আসলে ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের অবনতির কথা সকলের জানা। ঘটনা সূত্রে জয় শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র। পাকিস্তানের প্রতি যার কঠোর মনোভাবের কথা কারুর অজানা নয়। এই পরিস্থিতিতে জয় শাহের পাকিস্তান যাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হবে এটা অনুমান করা গিয়েছিল। কিন্তু এশিয়া ক্রিকেটের প্রশাসক হিসেবে তিনি কিভাবে এত বড় একটি টুর্নামেন্ট এড়িয়ে যাবেন, তানিয়েও ওঠে প্রশ্ন।
আরও পড়ুন জেনেটিক টেস্টিং কেলেঙ্কারির জন্য ভারতীয় বংশোদ্ভূত ল্যাব মালিককে সাজা

ডারবানে আয়োজিত আইসিসির একটি বৈঠকে জয় শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। জানা যায় আশরাফ নিজেও ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন জয় শাহকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম তখন দাবি করে যে পিসিবির আমন্ত্রণপত্র গ্রহণ করেছে বিসিসিআই সচিব। তখন সেই দাবি পত্রপাঠ খারিজ করে দেন জয়।প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডি। এখন এশিয়া কাপে কি একে অপরের মুখোমুখি হবেন পিসিবি সভাপতি ও বিসিসিআই সচিব? এটাই এখন ক্রিকেট মহলের কাছে লাখ টাকার প্রশ্ন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার