সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: মর্মান্তিক দুর্ঘটনা লাদাখে। প্রাণ গেল ৯ ভারতীয় সেনার। গুরুতর আহত আরও একজন সেনা জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সেনা জওয়ানদের গাড়ি পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেয়ারি নামক একটি এলাকার নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি নামের একটি জায়গায়। শবিবার সন্ধ্যাবেলায় গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারি যাচ্ছিল। সেইসময়ই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে,যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন লেহ-এর প্রতিরক্ষা বাহিনীর পিআরও লেফ্টন্যান্ট কর্নেল পিএস সিধু। এদিন ঠিক কি কারণে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারন আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন বন্যায় বিপর্যস্ত উত্তরাখন্ড,একটানা প্রবল বৃষ্টিতে আচমকাই ভূমিধস অরুণাচল প্রদেশে

একটি টুইটে শোকপ্রকাশ করে তিনি লেখেন, ‘ লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনার জওয়ানদের প্রাণহানির ঘটনায় দুঃখিত। আমাদের দেশের জন্য তাঁদের সেবা আমরা কখনই ভুলব না। আহত কর্মীদের দ্রুত ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ এছাড়াও শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিয়াল। টুইটে তিনি লিখেছেন,’সেনা জওয়ানদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে থাকতে হবে। আহতের আরোগ্য কামনা করি।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর