Home » মটনের স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন

মটনের স্বাদে নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্ট: সবসময় মটনের একই রকম পদ বাদ দিন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু মটনের স্বাদে নতুনত্ব আনুন। মটন রান্নায় দক্ষিণী স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন হায়দ্রাবাদি মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই হায়দ্রাবাদি মটন খেলে মন ভরে যাবে। বাড়ির সদস্যরা একেবারে জমিয়ে খাবে হায়দ্রাবাদি মটন। হায়দ্রাবাদি মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। হায়দ্রাবাদি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন      রবিবাসরীয় নৈশভোজে বানিয়ে ফেলুন চিকেন কোলাপুরি

উপকরণ

মটন- ৭৫০ গ্রাম
বেবি অনিয়ন- ৭টি
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ


রন্ধন প্রণালী
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে গোটা পেঁয়াজগুলি দিয়ে দিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে মটন দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি হায়দ্রাবাদি মটন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে নতুন স্বাদের হায়দ্রাবাদি মটন।

About Post Author